নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ভোটের আবহে ফের উত্তপ্ত ওন্দা। বিজেপি নেতার বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল এলাকায়। গভীর রাতে পরিকল্পিত হামলায় পরিবার-সহ পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে বলে অভিযোগ বিজেপির। ঘটনার পর শনিবার আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে ওন্দায় পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শনিবার বাঁকুড়ার ওন্দা জেলায় বিজেপি কর্মী বাড়িতে পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বিজেপি কর্মী তাপস বারিক সহ তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। সবরকম ভাবে তাদের পাশে থেকে পরিবারকে সাহায্যের আশ্বাস দেন বিরোধী দলনেতা। একইসঙ্গে, এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, 'নির্বাচনের আগে ওন্দা এলাকাকে ইচ্ছাকৃত ভাবে উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে। এখানে তাপস আমাদের খুবই সক্রিয় কর্মী।'
শাসক দলকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, ' এখানে কেউ যদি মোদিজীর আদর্শকে সামনে রেখে চলতে চায় সেটা পারবে না। সবাইকে পিসির দল করতে হবে মাথানত করে থাকতে হবে। তৃণমূল বুঝেছে যে তাপস থাকলে বাঁকুড়ায় বিজেপি আরও বেশি ভোট পাবে। তাই ওকে সরিয়ে দিতে চেয়েছিল। তারপর দেখাতে শর্ট সার্কিটে মারা গেছে। আমাদের দল এদের পাশে আছে দোষীদের উপযুক্ত শাস্তি পেতেই হবে। ৪৮ ঘণ্টা পরে ফরেন্সিক এসেছে তাও আমরা আসবো তাই।'
প্রসঙ্গত, ঘটনাটি ঘটে ওন্দা থানার নন্দনপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত প্রায় ৯টা নাগাদ দলীয় কর্মসূচি শেষ করে বাড়ি ফেরেন বিজেপির সোশ্যাল সেলের নেতা তাপস বারিক। খাওয়াদাওয়া সেরে পরিবারের সঙ্গে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। গভীর রাতে হঠাৎ শব্দে ঘুম ভাঙতেই ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ে খড়ের চালে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, সেই সঙ্গে ঘরের দরজা বাইরে থেকে ছিটকানি দিয়ে আটকে দেওয়া হয়।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের