নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ধর্মতলার ওয়াই চ্যানেলে করা এক মন্তব্যকে ঘিরে নতুন করে আইনি ও রাজনৈতিক বিতর্কের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্যকে ‘দেশবিরোধী’ এবং ‘উস্কানিমূলক’ বলে অভিযোগ তুলে শিলিগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। আর এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা।
অভিযোগকারীর দাবি, গত ২ জুন ধর্মতলার ওয়াই চ্যানেলে আয়োজিত ধর্না কর্মসূচিতে দেওয়া বক্তব্যে এমন কিছু মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মনে হচ্ছে। সেই কারণেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে শিলিগুড়ি সাইবার থানার দ্বারস্থ হয়েছেন ওই আইনজীবী। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে।
রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কড়া ভাষায় সমালোচনা করে বলেন, সংবিধানের প্রতি শপথ নেওয়া কোনও জনপ্রতিনিধির কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়েছে এবং অভিযোগ দায়েরের পদক্ষেপ যথার্থ। অন্যদিকে, তৃণমূল শিবিরের তরফে এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...