নিজস্ব প্রতিনিধি , বেজিং - অপারেশন সিঁদুর চলাকালীন গোপনে পাকিস্তানের যুদ্ধবিমান মেরামত ও প্রযুক্তিগত সহায়তা করেছিল চিন। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনল বেজিং। চিনের এক শীর্ষ ইঞ্জিনিয়ারের এই বিস্ফোরক স্বীকারোক্তির পর দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। এই প্রথম ভারতের প্রতিবেশী রাষ্ট্রটির বিরুদ্ধে সরাসরি কোনো যুদ্ধের সময় ইসলামাবাদকে সাহায্যের কথা মেনে নিল প্রতিবেশী দেশ।
সূত্রের খবর, পহেলগাঁওয়ে নিরীহদের ওপর জঙ্গি হামলার পালটা হিসেবে গত ৭ মে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত। ভারতীয় বায়ুসেনার বিধ্বংসী প্রত্যাঘাতে পাকিস্তানের ১১টি বায়ুসেনা ঘাঁটি তছনছ হয়ে যায়। যার ফলে শতাধিক জঙ্গি ও পাক সেনা নিহত হয়। সেই সময় পাক আকাশসীমায় নাস্তানাবুদ হওয়ার মুখে ইসলামাবাদকে রক্ষা করতে গোপনে চিনা ইঞ্জিনিয়ারদের একটি দল সেখানে পৌঁছেছিল।
চিনা সংবাদমাধ্যম সাউথ চিন মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না-র বিশেষজ্ঞরা সেই সময় পাক সেনার যুদ্ধবিমানগুলো দ্রুত মেরামত করে পুনরায় সচল করে দিয়েছিলেন। মূলত চিনের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার কারণেই সেই সময় ধুঁকতে থাকা পাক বায়ুসেনা কোনোক্রমে টিকে থাকতে পেরেছিল। ভারতের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতাকে কুর্নিশ জানিয়ে মার্কিন সমর বিশেষজ্ঞরা যখন ৭২ ঘণ্টার মধ্যে পাকিস্তানের আকাশ দখলের কথা বলছেন, ঠিক তখনই বেজিংয়ের এই স্বীকারোক্তি আন্তর্জাতিক মহলে নতুন বিতর্ক উসকে দিল।
চিনা ইঞ্জিনিয়ার ঝাং হেং এক সাক্ষাৎকারে জানান, ‘চিন ও পাকিস্তানের মধ্যে সহযোগিতার সম্পর্ক দীর্ঘদিনের। আমি নিজে এমন একটি দলের সদস্য ছিলাম, যারা ২০২৫ সালের মে মাসে চার দিনব্যাপী যুদ্ধের সময় পাক সেনাকে সরাসরি কারিগরি সাহায্য করেছিল। অপারেশন সিঁদুর চলাকালীন আমরা সেখানে গিয়ে যুদ্ধবিমান মেরামত করি ও প্রযুক্তিগত নানা সহায়তা প্রদান করি। ইসলামাবাদকে সামরিকভাবে শক্তিশালী রাখতে আমাদের প্রতিষ্ঠানটি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে এসেছে'।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের