নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টালিগঞ্জে একপ্রকার জোর করেই নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের। যথাসময়ে মেট্রো না চলায় ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে। অন্যদিকে, মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদেরই দায়ী করছে পরিষেবা ব্যাহত হওয়ার জন্য।
সূত্রের খবর, একদিকে মেট্রোয় সময় মতন পরিষেবা না পাওয়ায় যাত্রীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। অন্যদিকে, স্টেশন আসার আগেই নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের। কবি সুভাষ স্টেশন দুর্ভাগ্যবশত বন্ধ থাকায় বর্তমানে ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা চালানোর কথা ছিল। কিন্তু অপারেশনাল সমস্যার কারণে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ট্রেন চালানো যাচ্ছে না। ফলে ২৭২টি পরিষেবার মধ্যে ৩২টি মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকেই দক্ষিণেশ্বরের দিকে ফেরত পাঠানো হচ্ছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিকল্পনা করা হয়েছে ব্যস্ত সময়ে ট্রেন চলাচলের ফাঁক ৫ মিনিট এবং অন্যান্য সময়ে ৭ মিনিট রাখতে। তবে অভিযোগ, মহানায়ক উত্তম কুমার স্টেশনে যাত্রীদের নামতে বলা হলেও অনেকেই তা মানছেন না। এর ফলে ট্রেন খালি করতে বিলম্ব হচ্ছে, আর সেই দেরির প্রভাব পড়ছে পুরো পরিষেবার উপর।
মেট্রো রেলওয়ে এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রীদের জন্য শহিদ ক্ষুদিরামে রেক রিভার্সাল সুবিধা, মহানায়ক উত্তম কুমারে কারশেড পুনরায় চালু করা এবং কবি সুভাষ স্টেশন দ্রুত পুনরুদ্ধার নিয়ে কাজ চলছে। প্রতিটি ঘটনার বিস্তারিত বিশ্লেষণ করা হচ্ছে। খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের