নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যুকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। এনকাউন্টারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী শিবির। এই বিতর্কের মাঝেই পাল্টা কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার মন্তব্যকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
প্রভাস মণ্ডলের এনকাউন্টারের পর একদিকে যেমন প্রশাসনের পদক্ষেপের প্রশংসা করা হচ্ছে, তেমনই অন্যদিকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও উঠেছে। বর্ষীয়ান আইনজীবী তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এনকাউন্টারের প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। একইসঙ্গে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। এই প্রসঙ্গেই বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ তীব্র প্রতিক্রিয়া জানান।
দিলীপ ঘোষের বক্তব্য, 'এরা আসলে বুদ্ধিজীবী নামে সমাজবিরোধী। অপরাধী সাজা পেলেও এরা আন্দোলন শুরু করে। আসলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি।' তিনি আরও বলেন, 'অপরাধ বেড়েছে কমিউনিস্ট ও বুদ্ধিজীবীদের জন্য। এদের মাথায় ডিম ছুড়ুন।' দিলীপ ঘোষের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের