নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও আধুনিক হচ্ছে রাজ্য পুলিশ। অপরাধ দমন ও প্রশাসনিক কার্যক্ষমতা বৃদ্ধিতে এবার AI এর সাহায্য নিচ্ছে পুলিশ বিভাগ। রাজ্যের ডিজি রাজীব কুমারের নির্দেশে ভবানী ভবনে গঠিত হচ্ছে বিশেষ “এআই সেল”। যা রাজ্য পুলিশকে প্রযুক্তিনির্ভর নতুন যুগে প্রবেশ করাবে।
শুক্রবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ভবানী ভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই AI সেল মূলত তদন্ত, প্রশাসনিক কাজ, পরিকল্পনা ও প্রশিক্ষণের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে উৎসাহিত করবে। নতুন এই সেলের নেতৃত্বে থাকবেন অতিরিক্ত ডিজি পদমর্যাদার এক আধিকারিক, যিনি হবেন সেলের চেয়ারম্যান। তার অধীনে কাজ করবেন আইজিপি/ডিআইজি বা এসপি পদমর্যাদার এক আধিকারিক, যিনি পুরো সেলের সমন্বয়, ডকুমেন্টেশন ও অগ্রগতির দায়িত্বে থাকবেন।
ভবানী ভবনেই থাকবে অত্যাধুনিক এই AI সেল। রাজ্য সরকারের তরফে আর্থিক, প্রশাসনিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হবে এই প্রকল্পে। প্রতি দুই সপ্তাহ অন্তর সেলের অগ্রগতি পর্যালোচনার জন্য সভা আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এআই ব্যবহারে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখতে বিশেষ নীতিমালা তৈরির দায়িত্বও দেওয়া হয়েছে এই সেলকে। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশ কর্মীদের জন্য নিয়মিত প্রশিক্ষণ শিবির আয়োজন করবে এআই সেল, যাতে তদন্ত ও অপরাধ বিশ্লেষণে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের