নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সময়সীমা ফুরলেও রাজ্যের বহু জায়গায় SIR সংক্রান্ত কাজ অসম্পূর্ণ। কোথাও এখনও শুনানি শেষ হয়নি, আবার কোথাও চলছে তথ্য আপলোডের কাজ। এই পরিস্থিতিতে চাপে পড়ে এবং জেলাশাসকদের আবেদনে সাড়া দিয়ে SIR এর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।
শনিবার সন্ধ্যায় এই সংক্রান্ত ঘোষণা করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি জানান, আপাতত আগামী সাত দিন ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে SIR শুনানির কাজ। এর ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমাও পিছোচ্ছে। সবকিছু পরিকল্পনা মতো এগোলে আগামী ২১ ফেব্রুয়ারি নাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে বলে জানান সিইও।
শনিবার ছিল শুনানির শেষ দিন। কিন্তু রাজ্যের একাধিক এলাকায় কাজ এখনও বাকি থাকায় উদ্বেগ বাড়ে। কোন কোন বিধানসভা এলাকায় শুনানি সম্পূর্ণ হয়নি, নাম-সহ সেই তালিকা আগেই জেলাশাসকদের কাছে চেয়ে পাঠিয়েছিল সিইও দফতর। শনিবার সকালে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট হাতে আসার পরই দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে সময় বৃদ্ধির আবেদন পাঠান মনোজ আগরওয়াল।
সেই চিঠিতে অন্তত ১৫ থেকে ২০টি বিধানসভা এলাকার নাম উল্লেখ করা হয়েছে, যেখানে এখনও শুনানি শেষ হয়নি। ওই সব বিধানসভায় শুনানির সময় বাড়ানোর আবেদন জানানো হয়। মনোজ আগরওয়াল বলেন, 'সাত-আট জন ডিইও বা জেলাশাসকের কাছ থেকে সময় বাড়ানোর আবেদন পেয়েছিলাম। সেই আবেদনগুলির ভিত্তিতেই কমিশনের কাছে সাত দিনের সময় বৃদ্ধির প্রস্তাব পাঠিয়েছি।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের