নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - অস্থায়ী বাঁশের ব্রিজের ওপর দিয়েই দিনের পর দিন চলছে যাতায়াত। কোচবিহার জেলার ফাঁসিরঘাট সড়ক সেতু নির্মাণ দিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যায় সাধারণ মানুষ। ফাঁসিরঘাট সেতু আন্দোলনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আবেদন জানানোর প্রস্তাব দেওয়ার পরও লাভ হয়নি। বাঁশের ব্রিজ যেকোনো সময় ভেঙে পড়তে পারে। এখনও প্রশাসনের তরফে কোনো সুরাহা না হওয়ায় তীব্র অসন্তোষ ছড়িয়েছে কোচবিহারে।

সূত্রের খবর , ওই বংশে ব্রিজের ওপর দিয়ে যাতায়াত হয় প্রায় কয়েক হাজার মানুষের। যেকোনো মুহূর্তে বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। নদীর ওপর দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা , অসুস্থ রোগীরা , অফিস যাত্রীরা প্রাণ হাতে নিয়ে চলাচল করেন। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। গ্রামবাসীরা প্রশাসনের গাফিলতিতে রীতিমত ক্ষুব্ধ।

ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার জেলা সফরের সময় তাদের তরফে জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ তৃণমূলের একাংশ জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি সাক্ষাতের সুযোগ করে দেওয়ার আবেদন জানানো হয়। যাতে জেলার সাধারণ মানুষের এই দীর্ঘদিনের দাবি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা যায়।কিন্তু প্রশাসন বা তৃণমূলের জেলা নেতৃত্ব কারোর পক্ষ থেকেই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।"
এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানান নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাব্বির। তিনি বলেন,
"কোচবিহারের মানুষের জ্বলন্ত সমস্যা নিয়ে যারা কোনো চিন্তা করে না, শুধু ভোট এলেই মিথ্যা আশ্বাস দেয়। তাদেরকে একটাও ভোট দেবেন না। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে শাসকদল ব্যতীত অন্য যেকোনো দলের প্রার্থী যদি এই সমস্যা সমাধানে সোচ্চার হন, তবে তাঁদেরকেই ভোট দিন। মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে বোকা বানানো আর চলবে না।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের