নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে বিতর্ক ক্রমশ গভীর হচ্ছে। নোবেলজয়ী অমর্ত্য সেন থেকে শুরু করে বিশিষ্ট সাহিত্যিক, ক্রীড়াবিদ ও অভিনেতাদের পর এবার SIR শুনানিতে তলব করা হল বাংলার ফুটবল জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব তথা প্রাক্তন সাংসদ স্বপনসাধন বোস ওরফে টুটু বোসকে। তার সঙ্গে শুনানির নোটিশ পাঠানো হয়েছে তার পুত্র তথা মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসকেও।
আগামী ১৯ জানুয়ারি বালিগঞ্জ গভর্মেন্ট স্কুলে SIR শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে টুটু বোস ও তার পরিবারকে। ৯১ বছর বয়সি টুটু বোস দীর্ঘদিন ধরে অসুস্থ এবং হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। সেই অবস্থায় গোটা পরিবারকে সশরীরে হাজিরা দিতে বলায় নতুন করে প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের ভূমিকা ও মানবিকতা নিয়ে। SIR প্রক্রিয়ায় এর আগেও নোবেলজয়ী অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী, ক্রিকেটার মহম্মদ শামির মতো একাধিক বিশিষ্ট ব্যক্তিকে তলব করা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল বাংলার ফুটবল ও ক্রীড়াজগতের এক অন্যতম আইকনিক নাম।
এই ঘটনায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সমাজমাধ্যমে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলার একাধিক বিশিষ্টকে SIR নিয়ে শুনানিতে তলবের পর এবার মোহনবাগান ও ফুটবলের অন্যতম প্রাণপুরুষ, প্রাক্তন সাংসদ, সফল বাঙালী উদ্যোগপতি টুটু বোসকে সপরিবার নোটিস দিয়ে ডাকল নির্বাচন কমিশন। টুটুবাবু অসুস্থ। হুইল চেয়ার ছাড়া গতিবিধি অসম্ভব। 19 জানুয়ারি তাদের ডাকা হয়েছে। টুটু বোসকে এখন প্রমাণ দিতে হবে তিনি বাংলার নাগরিক। নির্বাচন কমিশন ও বিজেপি বাংলা, বাঙালী আর বঙ্গবাসীর উপর এই অত্যাচারের জবাব পাবে আসন্ন নির্বাচনে।’
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের