নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মুখ্যমন্ত্রীর বক্তব্যকে হাতিয়ার করেই রাজপথে অভিনব প্রতিবাদে নামলেন স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা। ব্যবসায়ীদের সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা-ঘুগনি বিক্রির কথা বলার এক দিনের মধ্যেই হাতে চায়ের কেটলি, চপ-মুড়ির ঠোঙা নিয়ে পথে নামলেন এসএসসির নতুন পরীক্ষার্থীরা। দাবি একটাই , নতুন নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত ১০ নম্বর বাতিল করতে হবে।
বৃহস্পতিবার শিয়ালদহ থেকে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে এসএসসি নতুন চাকরিপ্রার্থীরা। নতুন নিয়োগে অতিরিক্ত ১০ নম্বর বাতিল-সহ পাঁচ দফা দাবি তুলে বিক্ষোভ মিছিল চাকরিপ্রার্থীরা। তাদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় পুরনো অযোগ্য প্রার্থীদের সুযোগসুবিধা দেওয়া হয়েছে। তার জেরেই নতুন পরীক্ষার্থীরা চাকরির অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তবে এইবারে চাকরিপ্রার্থীদের মিছিল রীতিমতো প্রতীকী প্রতিবাদে রূপ নেয়।
বুধবার ব্যবসায়ীদের সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা-ঘুগনি বিক্রির কথা বলেন। আর সেই কথা মতোই এদিন নতুন চাকরিপ্রার্থীদের হাতে দেখা যায় চায়ের কেটলি, চপ - মুড়ি। তাদের অভিযোগ, পুরনো অযোগ্য প্রার্থীদের সুযোগসুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। তাই হকের চাকরি থেকে তারা বঞ্চিত। চাকরিপ্রার্থীদের বক্তব্য, '৫৮-৫৯ নম্বর পেয়েও ইন্টারভিউতে ডাক পাচ্ছি না আমার। চাকরিরতদের ১০ নম্বর দেওয়ায় তারা ইন্টারভিউতে যাচ্ছেন। আমাদের শ্রেণিকক্ষে থাকার কথা ছিল, কিন্তু রাজপথে রয়েছি। এর জবাব রাজ্য সরকার ও কমিশনকে দিতে হবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের