নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - অটো ও টোটোচালকদের থেকে দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন তারক দে। ধৃত নেতা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই পরিচিত এলাকায়। হাবড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে একের পর এক গ্রেফতারি ঘিরে চাপ বাড়ছে তৃণমূলের অন্দরে।
হাবড়ার অরবিন্দ রোড এলাকার বাসিন্দা তারক দে দীর্ঘদিন ধরেই স্থানীয় শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাবড়া-ফুলতলা রুট-সহ একাধিক অটো ও টোটো রুট কার্যত নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন তিনি। স্থানীয়দের দাবি, তার নিয়ন্ত্রণে প্রায় ৩৭টি অটো ও টোটো চলত এবং নিয়মিত চালকদের কাছ থেকে টাকা তোলা হত। পালাবদলের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজির অভিযোগে পুলিশি অভিযান শুরু হয়েছে।
সেই আবহেই এবার পুলিশের জালে ধরা পড়লেন এই শ্রমিক নেতা। মঙ্গলবার তাকে বারাসত আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের একাংশ ধৃত নেতাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ অটো ও টোটোচালকদের উপর চাপ সৃষ্টি করে টাকা আদায় করা হত।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের