নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন লীনা গঙ্গোপাধ্যায়। নিরপেক্ষ তদন্তের স্বার্থে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে সরে দাঁড়াতে আগ্রহী বলে জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে লীনা গঙ্গোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, সরকারি পদে থাকলে চলমান বিতর্ক ও তদন্তে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তিনি। সেই কারণেই মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ ছেড়ে দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি তালসারিতে শুটিং চলাকালীন জলে তলিয়ে যান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মাত্র ৪২ বছর বয়সে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে টলিপাড়ায়। তবে সেই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
সমালোচকদের অভিযোগ, শুটিং চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। পাশাপাশি দুর্ঘটনার পর অভিনেতাকে হাসপাতালে পৌঁছতে এত সময় লাগল কেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে উপস্থিতদের বয়ানেও একাধিক অসঙ্গতির অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে বিতর্ক এড়াতে এবং তদন্ত যাতে সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে এগোয়, সেই কারণেই পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন লীনা গঙ্গোপাধ্যায়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের