নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসের ইতিহাসে নজিরবিহীন রাজনৈতিক সমীকরণ। একদিকে পরিষদীয় দলের নেতৃত্বে পরিবর্তন, অন্যদিকে দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রকাশ্য আনুগত্যের বার্তা। বিধানসভায় ‘নতুন তৃণমূলের' বিরোধী দলনেতা নির্বাচনের পর বিদ্রোহী শিবির স্পষ্ট করে দিল, নেতৃত্বের কাঠামোয় পরিবর্তন এলেও তাদের রাজনৈতিক অভিভাবক এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ই।
বুধবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিয়ে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে ৫৮ জন বিধায়কের স্বাক্ষরিত চিঠি স্পিকারের কাছে জমা পড়ে এবং নতুন পরিষদীয় দলের স্বীকৃতি মেলে। কিন্তু রাজনৈতিক মহলের প্রধান প্রশ্ন ছিল এই পরিবর্তনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কী হবে? সেই প্রশ্নের উত্তরই দিলেন নতুন শিবিরের নেতারা।
অন্যদিকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, 'এখানে আমরা সকলে তৃণমূলের বিধায়ক। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে আমাদের মধ্যে কোনও সংশয় নেই।' তার দাবি, পরিষদীয় দলনেতা নির্বাচন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা দলের ভাবমূর্তিকে আঘাত করেছিল। সেই পরিস্থিতি সামাল দিতেই তারা সাংগঠনিক পদক্ষেপ নিয়েছেন।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, ' মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ তিনি আমাদের প্রধান পরামর্শদাতা হিসাবে কাজ করুন। তিনি আমাদের সঙ্গে থাকলে আমরা সফলভাবে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারব এ বিষয়ে কোনও সন্দেহ নেই।' ঋতব্রত স্পষ্ট জানান, ' অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার এই পরিষদীয় দলের সঙ্গে অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের দূরদূরান্ত পর্যন্ত কোনও সম্পর্ক নেই।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা