নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইনি জট আরও গভীর হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুমিত রায়ের। এবার তাকে খুঁজতে নিউ আলিপুরের বাড়িতে পৌঁছে তার মায়ের হাতে নোটিশ ধরাল পুলিশ। একের পর এক মামলায় সুমিতকে খুঁজছে তদন্তকারীরা। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনও তথ্য দিতে পারেননি পরিবারের সদস্যরা।
দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানা এলাকায় একটি সেবাশ্রয় কর্মসূচির জন্য রিসর্ট ভাড়া নেওয়া হলেও এখনও পর্যন্ত বকেয়া টাকা পরিশোধ হয়নি বলে অভিযোগ। রিসর্ট মালিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর ও বেহালা থানার পুলিশ নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে যায়। প্রায় দশ মিনিট অপেক্ষার পর দরজা খুলে দেন তার মা। এরপর পুলিশ তার হাতে একটি নোটিশ তুলে দেয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুমিতের মা জানান, যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হোক, সেটাই তিনি চান। তবে সুমিত কোথায় রয়েছেন, সে বিষয়ে তিনি কোনও তথ্য দিতে পারেননি।
এরই মধ্যে জমি দুর্নীতি, নির্বাচনে প্রার্থী করার নামে তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে সুমিত রায় তদন্তকারীদের নজরে রয়েছেন। তদন্তের সূত্র ধরে পুলিশ তার খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনেও তল্লাশি চালায়। তদন্তকারীদের দাবি, মোবাইল টাওয়ারের লোকেশন অনুসরণ করেই সেখানে পৌঁছেছিলেন তারা। পরে সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও লুক আউট নোটিশ জারি করে আদালত। আগাম জামিনের আবেদনও খারিজ হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের