নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বারাসাতের কাছারি ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে যখন জেলা নেতৃত্বে ভরপুর মঞ্চ, তখনই চোখে পড়ল এক গুরুত্বপূর্ণ অনুপস্থিতি। সভাস্থলে উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা স্তরের প্রায় সব শীর্ষ নেতা, কিন্তু দেখা গেল না বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে। আর এই অনুপস্থিতি ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
পাখির চোখ ২৬ এর নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারে নেমে পড়েছে শাসক শিবির। গোটা জানুয়ারি মাস ধরে একাধিক কর্মসূচি পালন করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই কর্মসূচির অংশ হিসেবে সোমবার বারাসাতের কাছারি ময়দানে বিশাল সভা করেন অভিষেক। সভায় উপস্থিত ছিলেন দলের জেলা থেকে রাজ্য স্তরের একাধিক নেতা - কর্মীরা। তারই মাঝে চোখে পড়ল গুরুত্বপূর্ণ অনুপস্থিতি। এদিন অভিষেকের সভায় উপস্থিত ছিলেন না খোদ বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।
আর এই অনুপস্থিতি ঘিরেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও এই বিষয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, 'এটা নির্দিষ্ট কারোর সভা নয় দলের সভা। সকলকেই আমন্ত্রণ করা হয়েছিল কেউ কেউ আসতে পেরেছেন আবার কেউ আসতে পারেননি। এটা নিয়ে জল্পনার কিছু নেই। নিশ্চয়ই ওনার কোনো কাজ ছিল সেই কারণেই হয়তো উনি আসতে পারেননি।'
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের