নিজস্ব প্রতিনিধি , হুগলী - রাজ্যজুড়ে পালিত হচ্ছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জন্মদিন। তার জন্মদিনে বিশেষ পুজোর আয়োজন উত্তরপাড়া ছাত্র পরিষদের। অভিষেকের দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্যের উদ্দেশ্যে এই পুজো। এই বিশেষ পুজোয় অংশ নেয় দলের কর্মী ও শীর্ষ নেতারা।
শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে ভক্তি ও উচ্ছ্বাসে ভরে ওঠে হুগলীর উত্তরপাড়া। রাজা পিয়ারী মোহন কলেজ সংলগ্ন মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয় পূজা-পাঠের অনুষ্ঠান। আয়োজক ছিল হুগলী জেলা তৃণমূল ছাত্র পরিষদ। পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শুভদীপ মুখার্জী, তৃণমূল ছাত্র পরিষদের হুগলী-শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি সৌভিক মণ্ডল, এবং সংগঠনের বহু কর্মী ও সমর্থক।

রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শুভদীপ মুখার্জী বলেন, 'প্রতিবছর আমরা অভিষেকের জন্মদিনে মন্দিরে পুজো দিই। তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আমাদের এই উদ্যোগ। SIR নিয়ে আমাদের নেতা যে আন্দোলনের ডাক দিয়েছে তার জন্য ভগবান আমাদের নেতাকে যেন ভালো রাখে সুস্থ রাখে। সেই আন্দোলনে আমরাও শামিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ। বিজেপি সরকারের চক্রান্তের জন্য যদি কোনো একজনও বৈধ নাগরিকের নাম বাদ যায় তাহলে আমরাও দিল্লির রাজপথে নামবো।'
জেলা সভাপতি সৌভিক মণ্ডল বলেন, ' আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রাজ্যজুড়ে আজ নানান কর্মসূচি চলছে। আমরা ছাত্র পরিষদের পক্ষ থেকে পূজা অর্চনার মাধ্যমে তাঁর দীর্ঘায়ু কামনা করেছি। আশা করি, তিনি আগামী দিনে শুধু বাংলার নয়, দেশের মানুষের আন্দোলনের প্রতীক হয়ে উঠবেন।'
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের