নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কার্যালয়ে বুলডোজার অভিযান নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল হাইকোর্ট। রবিবার ছুটির দিনেই জরুরি শুনানিতে বিচারপতি রাজা বসু চৌধুরী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভবন ভাঙার কাজে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। একই সঙ্গে নির্মাণ সংক্রান্ত সমস্ত নথি ও প্রশাসনিক পদক্ষেপের বিস্তারিত তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
শনিবার দক্ষিণ ২৪ পরগণার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে প্রশাসনের বুলডোজার অভিযান শুরু হয়। অভিযোগ ছিল, প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ নির্মাণ পরিকল্পনা ছাড়াই বহুতল ভবনটি তৈরি করা হয়েছে। এরপর রবিবার হাইকোর্টে জরুরি শুনানির আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। ছুটির দিনেই বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে সেই মামলার শুনানি হয়। শুনানিতে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত দাবি করেন, ভবনের মালিককে যথাযথ শুনানির সুযোগ দেওয়া হয়নি।
অভিষেকের আইনজীবীর বক্তব্য, ৩০ জুন নোটিস দেওয়া হলেও পর্যাপ্ত সময় ও অভিযোগের বিস্তারিত জানানো হয়নি। ১৫ জুলাই শুনানির কথা থাকলেও তার আগেই ভাঙার কাজ শুরু করে প্রশাসন। তিনি আদালতের কাছে পঞ্চায়েত আইনের বিধান খতিয়ে দেখার আবেদন জানান এবং বলেন, আইন অনুযায়ী মালিককে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দেওয়া বাধ্যতামূলক।
অন্যদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, ৩০ জুনই নোটিশ দেওয়া হয়েছিল। তার দাবি, ভবনটির কোনও বৈধ অনুমোদন ছিল না এবং প্রশাসন আইন মেনেই পদক্ষেপ করেছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জানান, বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠানো হবে। ততদিন পর্যন্ত ভবন ভাঙার কাজ বন্ধ রাখতে হবে। পাশাপাশি নির্মাণ সংক্রান্ত সমস্ত নথি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভবন থেকে পুলিশ যে জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে, তা ফেরত দেওয়ার আবেদন আদালত খারিজ করে দেয়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের