নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২৬ এর নির্বাচনের আগে টাকার বিনিময়ে ভোটের টিকিট বিক্রি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে বিধানসভা ভোটে টিকিট পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে হাওড়ার এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনাটিকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তির নাম শেখ নাজমুল হুদা। শুক্রবার রাতে পুলিশ পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করেন। অভিযোগ, তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি পরিচয় দিয়ে একাধিকজনকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত ওই ব্যক্তি। এমনকি তৃণমূলের পদাধিকারী ও মুখপাত্রদেরও টিকিট পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দেন তিনি। এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা তোলার চেষ্টা চলছিল বলেও অভিযোগ উঠছে ধৃতের বিরুদ্ধে।
ইতিমধ্যেই, পুলিশি হেফাজতে আছে অভিযুক্ত ব্যক্তি। তাকে জেরা করে পুরো ঘটনার নেপথ্যে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। SIR নিয়ে বিতর্কের মধ্যেই এমন ঘটনা সামনে আসায় তোলপাড় রাজনৈতিক মহল। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এখনো কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের