নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ঘটনায় রাজ্য রাজনীতি উত্তপ্ত। নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে নজিরবিহীন হেনস্তার মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই ঘটনার প্রতিবাদে এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিল তৃণমূল কংগ্রেস। সোমবার প্রতিটি ব্লকে প্রতিবাদ কর্মসূচি এবং ২ জুন কলকাতার রানি রাসমণি রোডে বৃহত্তর অবস্থান-বিক্ষোভের ঘোষণা করলেন দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
গত শনিবার ভোট-পরবর্তী হিংসায় নিহত ও আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা করার কর্মসূচি নিয়ে সোনারপুরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মৃত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, তাকে লক্ষ্য করে ডিম ও ইটের টুকরো ছোড়া হয়। পাশাপাশি ওঠে স্লোগানও। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নিরাপত্তারক্ষীদের সহায়তায় তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে হয়। ঘটনার পর তাকে চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হলেও গুরুতর আঘাত না থাকায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
তৃণমূলের দাবি, এটি শুধুমাত্র একজন সাংসদের উপর হামলা নয়, গণতান্ত্রিক রাজনৈতিক কার্যকলাপের উপরও আঘাত। রবিবার কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে সোমবার রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি ২ জুন কলকাতার রানি রাসমণি রোডে পূর্বঘোষিত অবস্থান-বিক্ষোভ কর্মসূচিও হবে। তিনি জানান, সেই কর্মসূচির জন্য প্রয়োজনীয় পুলিশি অনুমতিও পাওয়া গেছে।
এদিকে, হামলার ঘটনার পর বিভিন্ন জেলায় প্রতিবাদে নেমেছে তৃণমূল। একাধিক জায়গায় বিক্ষোভ, অবরোধ এবং রাজনৈতিক কর্মসূচি দেখা গিয়েছে। কিছু ক্ষেত্রে গ্রেফতারির ঘটনাও ঘটেছে। একইসঙ্গে চণ্ডীতলায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের