6a3008528fb14_WhatsApp Image 2026-06-15 at 07.09.14
জুন ১৫, ২০২৬ বিকাল ০৭:৪২ IST

অভিষেকের পর এবার কুণাল , মমতার বাড়ির সামনেই ডিম হামলার শিকার তৃণমূল বিধায়ক

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের উত্তপ্ত রাজনৈতিক আবহে ফের হামলার মুখে তৃণমূল নেতা কুণাল ঘোষ। এবার ঘটনাস্থল আর পাঁচটা জায়গা নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনেই। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আচমকাই  তার দিকে ছোড়া হয় ডিম। মুহূর্তের মধ্যে তৈরি হয় চাঞ্চল্য।

সোমবার বিকেলে দলীয় বৈঠকে যোগ দিতে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময়ই আচমকা এক যুবক তার দিকে ডিম ছুড়ে মারেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারী যুবক বেশ কিছুক্ষণ এলাকা ঘোরাফেরা করছিলেন। সুযোগ বুঝে আচমকাই কুণালের দিকে ডিম ছুড়ে দেন তিনি।

কুণাল নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও ডিমটি সোজা গিয়ে তার মাথায় লাগে। ঘটনার পর এলাকায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অভিযুক্ত যুবক নিজেকে এলাকার বাসিন্দা বলে পরিচয় দেন। তার অভিযোগ, 'অনেক অন্যায় করেছে। এটা ওনার প্রাপ্য ছিল। উনি কী কী করেছেন সবাই জানে। নতুন করে আর কিছু বলার নেই।' বক্তব্য রাখার পরই দ্রুত এলাকা ছেড়ে চলে যান ওই যুবক।

ঘটনার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে কুণাল ঘোষ বলেন, 'মমতাদির বাড়ি থেকে বেরনোর পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়ে ছিলাম। দুটি ছেলে আমার হাতের নাগালেই ছিল। আমি নিরস্ত্র ছিলাম। একজন ডিম ছুড়ল, পালিয়ে গেল। কেউ কোনও প্রতিবাদ করল না, বাধা দিল না, ওদের ধরার চেষ্টাও করল না।' কুণাল ঘোষ আরও বলেন, ' কে অত্যাচার করেছে? আমি করেছি? মমতাদি করেছে? করলে থানা-পুলিশ করেছে। তার দায় আমার? ওকে জিজ্ঞেস করুন ওর চাকরি কে দিয়েছে?'

ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন বেলেঘাটার বিধায়ক। তিনি বলেন, ' প্রাক্তন মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। তার বাড়ির ১০ মিটারের মধ্যে এই ঘটনা, তাহলে নিরাপত্তা কোথায়। ভুলে যাবেন না এক মাঘে কিন্তু শীত যায়না।' সাম্প্রতিক সময়ে রাজ্যে রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে বিক্ষোভ ও হামলার ঘটনা বাড়ছে। অভিষেকের পর এবার কুণাল ঘোষের ওপর ডিম হামলা নতুন করে রাজনৈতিক নিরাপত্তা ও জনরোষের প্রশ্নকে সামনে এনে দিল।

আরও পড়ুন

মনসুন মরশুমের প্রথম দিন , ভালোবাসার বৃষ্টিতে ভিজলো তিলোত্তমানগরী
জুন ১৯, ২০২৬

সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন

নারা লোকেশের সঙ্গে নৈশভোজে শুভেন্দু , উপহারে বাংলার ঐতিহ্যের ছোঁয়া
জুন ১৮, ২০২৬

নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার

কয়লা কাণ্ডে ইডির বড় পদক্ষেপ , গ্রেফতার বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল
জুন ১৮, ২০২৬

ইডির জালে মনোরঞ্জন মণ্ডল

সই জাল কাণ্ডে এবার সিআইডির নজরে কল্যাণ , তদন্তকারীদের ফোনে ক্ষুব্ধ তৃণমূল সাংসদ
জুন ১৮, ২০২৬

বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

খবর প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ! সিএবি কর্তার বিরুদ্ধে থানায় এফআইআর
জুন ১৮, ২০২৬

স্বার্থের সংঘাত নিয়ে প্রতিবেদন প্রকাশের পর চাপ ও হুমকির অভিযোগ! বিতর্কে সৌরভ ঘনিষ্ঠ সিএবি সদস্য

মাসতুতো ভাইকে এতো কাতুকুতু দিয়েছে..., মেসির হ্যাটট্রিক নিয়ে অরূপকে কটাক্ষ সজল ঘোষের
জুন ১৮, ২০২৬

ফুটবল উন্মাদনার মাঝেই অরূপকে ঘিরে বিজেপির তীব্র কটাক্ষ

এই অ্যাকাউন্টে চুরির টাকা নেই তার কি গ্যারান্টি?, তৃণমূলের তহবিল ফ্রিজের দাবিকে সমর্থন ঋতব্রতের
জুন ১৮, ২০২৬

ঋতব্রতের সমর্থন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে

আলিপুর আদালতের ভিতর অরূপ বিশ্বাস , বাইরে পচা ডিম হাতে তুমুল বিক্ষোভ
জুন ১৮, ২০২৬

আইনজীবীদের অধিকাংশ বিক্ষোভ দেখাতে থাকে আদালতের বাইরে

আমি এখন কিছু বলব না , দিনভর জিজ্ঞাসাবাদের পর মুখ খুললেন অরূপ বিশ্বাস
জুন ১৮, ২০২৬

জিজ্ঞাসাবাদের পর শহরের বুকে ঘুরে বেড়ালেন অরূপ বিশ্বাস

যোগ দিবসে ভিন্নরূপে সেজে উঠছে বাংলা , তিনদিন ব্যাপী কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর
জুন ১৮, ২০২৬

২০ জুন গঙ্গাবক্ষে হতে চলেছে বিশেষ অনুষ্ঠান

ফের কালীঘাটে সিআইডি, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ের ফ্ল্যাটে তদন্তকারীরা
জুন ১৮, ২০২৬

যদিও ঠিক কোন বিষয়ে এই তদন্ত সে ব্যাপারে কিছু জানা যায়নি

ম্যাডামের অনুমতি নেই , কালীঘাটে মমতার বাড়ির দরজা থেকেই ফিরলেন নতুন PSO
জুন ১৮, ২০২৬

মমতার বাড়ির দরজা থেকেই ফিরলেন নতুন PSO

বাজেট অধিবেশনের পর বিধানসভায় শুভেন্দুর সঙ্গে বৈঠকে ৫ মমতাপন্থী বিধায়ক
জুন ১৮, ২০২৬

মমতা ব্যানার্জীর নিরাপত্তারক্ষী ফিরিয়ে দেওয়ার আর্জি জানান বিধায়করা

আরজি.কর তদন্তে নয়া মোড় , শ্মশানে তল্লাশির পর এবার সিবিআইয়ের জেরায় নির্মল ঘোষ
জুন ১৮, ২০২৬

বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সিবিআই দফতরে হাজিরা দেন নির্মল ঘোষ

হাইকোর্টে ধাক্কা মমতাপন্থী তৃণমূলের , বিরোধী দলনেতা হিসেবেই বহাল ঋতব্রত
জুন ১৮, ২০২৬

বিরোধী দলনেতা পদে বহাল থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...