নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ৯ নম্বর বরো চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। অভিষেকের সম্পত্তি ঘিরে বিতর্কের মাঝেই তৃণমূল কাউন্সিলরের ইস্তফা দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে জল্পনা তুঙ্গে। দুই ঘটনাকে ঘিরে নতুন করে তৃণমূলের অন্দরের অস্বস্তি সামনে এসেছে।
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৯ নম্বর বরো চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। মঙ্গলবার হাতে লেখা ইস্তফাপত্র তিনি পাঠান মেয়র পরিষদের সদস্য মালা রায়ের কাছে। যদিও মালা রায় অফিসে না থাকায় সেই ইস্তফাপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি বলেই খবর। আচমকা ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দেবলীনা জানিয়েছেন, 'দলগত কারণেই এই সিদ্ধান্ত। বরো চেয়ারপার্সনের পদ ছাড়তে চাইছি, তবে কাউন্সিলর হিসেবেই থাকব।'
ঘটনাকে ঘিরে জল্পনা আরও তীব্র হয়েছে কারণ, সম্প্রতি কলকাতা পুরসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন এবং কালীঘাট রোডের বাড়ি নিয়ে তথ্য চেয়ে নোটিশ পাঠিয়েছে। ওই সম্পত্তিগুলি ৯ নম্বর বরোর আওতায় পড়ে। পুরসভার তরফে জানতে চাওয়া হয়েছে, অতিরিক্ত নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না। এমনকি প্ল্যান-বহির্ভূত অংশ থাকলে তা ভাঙার সম্ভাবনাও নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের