নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূলের অন্দরে ভাঙনের আবহে এবার বড় ধাক্কা কালীঘাট শিবিরে। দীর্ঘদিনের তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী ও উত্তরবঙ্গের অন্যতম সংগঠক রবীন্দ্রনাথ ঘোষ যোগ দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। যোগদানের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আইপ্যাকের ভূমিকা নিয়ে একাধিক কড়া মন্তব্য করেন তিনি। তার বক্তব্যে ফের সামনে এল তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জল্পনা।
প্রায় ২২ বছর জেলা সভাপতির দায়িত্ব সামলানো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। এবার সেই রবীন্দ্রনাথই যোগ দিলেন ঋতব্রত শিবিরে। আর যোগদানের পরেই দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, 'মমতার হাতে সত্যি ক্ষমতা আছে? ক্ষমতা কুক্ষিগত হয়ে গেছে। অযোগ্যরা দায়িত্ব পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও অনেক কিছু করতে পারেননি।'
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও সরব হন রবীন্দ্রনাথ। তার বক্তব্য, 'অভিষেকের অভিজ্ঞতা কম। কোনও রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে উঠে আসেনি। আর কে আইপ্যাক? বাচ্চা, বাচ্চা ছেলেগুলো আমাদের নির্দেশ দিচ্ছে। আমরা রাজনৈতিক আন্দোলন, পরিশ্রমের মধ্যে উঠে এসেছি। ২০১১, ২০১৬ সালে আইপ্যাক ছিল না। এমনকী হল যে আইপ্যাককে দরকার হল। দলটার ১২টা বাজিয়ে দিয়ে চলে গেল।'
তবে সমালোচনার মাঝেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের শ্রদ্ধার কথা স্পষ্ট করেছেন রবীন্দ্রনাথ। তার বক্তব্য, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি। করব। অভিষেককে রাজনৈতিক অঙ্গণ থেকে সরিয়ে দিলে অনেকে তার কাছে ফিরে যাবে বলে আমার বিশ্বাস। অনেকের সঙ্গে কথা বলে এটাই বুঝতে পেরেছি।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের