নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভয়া আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত জুনিয়র ডক্টরস ফ্রন্টে প্রকাশ্যে বড়সড় ভাঙনের ছবি। ফ্রন্টের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন চিকিৎসক অনিকেত মাহাতো। সাংবাদিক বৈঠক করে তিনি জানালেন, অগণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে ফ্রন্ট, আন্দোলনের লক্ষ্য ও গতিপথ হারিয়ে ফেলেছে সংগঠন।
বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেওয়ার পর শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিকেত মাহাতো স্পষ্ট ভাষায় জানান, বারবার আপত্তি জানিয়েও তিনি সংগঠনের ভিতরের অসঙ্গতি দূর করতে পারেননি। তার অভিযোগ, জুনিয়র ডক্টরস ফ্রন্টে গণতান্ত্রিক আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া কার্যত অনুপস্থিত। সেই কারণেই আন্দোলনের কোনও দৃশ্যমান অগ্রগতি হয়নি।
অভয়ার আইনি লড়াই চালাতে তৈরি হওয়া ‘অভয়া তহবিল’ ঘিরেই মূলত সমস্যার সূত্রপাত বলে জানান অনিকেত। তহবিল পরিচালনা নিয়ে স্বচ্ছতার অভাব, আর্থিক তছরূপের অভিযোগ এবং আন্দোলনের মূল লক্ষ্য থেকে সরে আসা এইসব বিষয় নিয়েই সংগঠনের অন্দরে অসন্তোষ দানা বাঁধছিল। তিনি দাবি করেন, ট্রাস্ট ও এক্সিকিউটিভ কমিটির মধ্যে সম্পর্ক ঠিক না করেই এবং আইনি পরামর্শ উপেক্ষা করে যেভাবে ফ্রন্ট পরিচালিত হচ্ছে, তা অভয়ার ন্যায়বিচারের লড়াইয়ের পরিপন্থী।
এদিন পোস্টিং ইস্যুতেও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন অনিকেত। তার অভিযোগ, 'পোস্টিং নিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে রাজ্য।' তিনি জানান, নিজে এবং তার সতীর্থ দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়াদের বদলির বিরুদ্ধেও প্রতিবাদে সরব হয়েছিলেন তিনি। যদিও ফ্রন্টের তরফে দাবি করা হয়েছে, অনিকেতের বক্তব্যের প্রেক্ষিতে তাকে পাল্টা মেল করা হয়েছে। তবে সাংবাদিক বৈঠকে অনিকেত সাফ জানিয়ে দেন, তিনি কোনও মেল পাননি। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, ফ্রন্ট ছাড়লেও সহযোদ্ধাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অটুট থাকবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের