নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ফের সরগরম হাইকোর্ট। দলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ায় অন্তত একটি অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। একইসঙ্গে অ্যাকাউন্ট ফ্রিজের প্রক্রিয়া নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে আদালতে।
মঙ্গলবার অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দ্রুত শুনানির আবেদন জানিয়ে আদালতের ভর্ৎসনার মুখে পড়ার পর ফের নতুন আবেদন করে কালীঘাট তৃণমূল। দলের পক্ষের আইনজীবী কিশোর দত্ত আদালতে জানান, শুধু তিনটি নয়, তৃণমূলের আরও কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাই অন্তত একটি অ্যাকাউন্ট পরিচালনার অনুমতি দেওয়ার আবেদন জানানো হয়েছে। এদিকে মামলার শুনানিতে আদালত বিচারপতি সুব্রত তালুকদারকে বিশেষ অফিসার হিসেবে নিয়োগের বিষয়ে সব পক্ষের মতামত চেয়েছে।
আদালতের নির্দেশে সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্কও জানায়, বর্তমানে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের ভিত্তিতেই হলফনামা দাখিল করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। এর আগে শুনানিতে আদালত অ্যাকাউন্ট ফ্রিজের সময় ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে। বিচারপতি পর্যবেক্ষণ করেন, অভিযোগ দায়েরের অল্প সময়ের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, যদিও অভিযোগ দায়েরের আগে ওই অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অপরাধের অভিযোগ ছিল না। তাই পুলিশ কী ভিত্তিতে এত দ্রুত এই পদক্ষেপ নিল, সেই প্রশ্নও আদালত তোলে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের