নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া অবস্থান নিল স্কুল সার্ভিস কমিশন । সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই প্রকাশ পেতে চলেছে ‘অযোগ্য’ শিক্ষাকর্মীদের তালিকা। সোমবার বিকেল চারটের পর কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে এই তালিকা।
রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল স্পষ্ট ‘অযোগ্য’ প্রমাণিত প্রার্থীরা আর কোনও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন। অযোগ্য শিক্ষকদের পর এবার প্রকাশ পেতে চলেছে অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা। সোমবার বিকেল চারটের পর প্রকাশিত হবে অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা। সেই তালিকায় প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি নাম থাকতে পারে বলে কমিশন সূত্রে খবর।
এই তালিকায় থাকবে প্রতিটি প্রার্থীর রোল নম্বর, নিয়োগপ্রাপ্ত স্কুলের নাম এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য। তালিকা সরাসরি আপলোড করা হবে SSC-র ওয়েবসাইটে। একইদিনে, অর্থাৎ সোমবার থেকেই শুরু হচ্ছে নতুন করে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের আবেদন প্রক্রিয়াও। কমিশনের তরফে ইতিমধ্যেই স্পষ্ট বার্তা, অযোগ্য ঘোষিত কোনও প্রার্থী বা দাগি শিক্ষাকর্মী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের