নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় ফের অযোগ্য প্রার্থীদের অংশগ্রহণের অভিযোগে কমিশনকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। ' অযোগ্যদের সুযোগ দিলে তার ফল SSC-কেই ভোগ করতে হবে'- কড়া হুঁশিয়ারি বিচারপতির।
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে প্রায় ২৬ হাজার শিক্ষক - শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। যোগ্য - অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে অনড় চাকরিহারারা। যদিও রাজ্যকে এই বছর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। কিন্তু চাকরিহারানোর একাংশের দাবি, এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের স্থান দেওয়ার চেষ্টা করছে। এই অভিযোগে তারা আদালতের দ্বারস্থ হয়। এর আগেই সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল, নতুন নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য প্রার্থীরা কোনও ভাবেই অংশ নিতে পারবেন না।
সোমবারের শুনানিতে SSC-র আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি সঞ্জয় কুমার বলেন, অভিযোগকারীর পক্ষ যদি প্রমাণ করতে পারেন যে, নতুন নিয়োগ প্রক্রিয়াতেও অযোগ্য প্রার্থীরা অংশ নিচ্ছেন, তাহলে কমিশনকে কঠোর সমালোচনার মুখোমুখি হতে হবে। বিচারপতির কথায়, 'আপনাদের কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা রয়েছে। যদি তাঁদের ছাড় দেন, তাহলে তার দায়ভার SSC-কেই নিতে হবে।'
বিচারপতি আরও প্রশ্ন তোলেন, কেন SSC অযোগ্য প্রার্থীদের পক্ষ নিয়ে হাইকোর্টে গেল? নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল শুধুমাত্র কিছু মন্ত্রীর প্রভাবে। ফলে ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার দায় নিতে হবে কমিশন, বোর্ড এবং রাজ্য সরকারকেও।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের