নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পাহাড়ের রাজনীতিতে ফের নতুন সমীকরণের ইঙ্গিত। রাজ্যে পালাবদলের পর উত্তরবঙ্গ ও পাহাড়ের উন্নয়ন নিয়ে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই আবহেই কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন গোর্খা নেতা বিমল গুরুং। পাহাড়ের উন্নয়ন, জিটিএর ভবিষ্যৎ এবং একাধিক রাজনৈতিক ইস্যু নিয়েই হতে পারে এই গুরুত্বপূর্ণ আলোচনা।
তৃণমূল আমলে পাহাড়ে উন্নয়ন থমকে ছিল এবং গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল বিরোধীরা। সেই জায়গা থেকেই পাহাড়ে নতুন করে উন্নয়নের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে পাহাড়ের সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
এরই মধ্যে মঙ্গলবার কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নেন গোর্খা নেতা বিমল গুরুং। শহরে এসে তিনি মন্দিরে পুজোও দেন। পাহাড়ের উন্নয়ন, পর্যটন, কর্মসংস্থান এবং প্রশাসনিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিমল গুরুং দীর্ঘদিন ধরেই পাহাড়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুখ। বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচার ও জনসংযোগে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। পাহাড়ে বিজেপির সাফল্যের পেছনে গুরুংয়ের সংগঠন শক্তিকেও অন্যতম কারণ হিসেবে দেখছে রাজনৈতিক মহল।
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের