নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - ইরানের হামলায় ধ্বংস হয় দুটি মার্কিন বিমান। শুক্রবার ইরানে প্রবেশের পর মার্কিন যুদ্ধবিমান F15-E ধ্বংস করে ইরান। ইরানের এক পাহাড়ি অঞ্চলে ভেঙে পড়ে ওই বিমান। হামলায় বিমানের এক পাইলট নিখোঁজ হয়ে যান। প্রায় ৪৮ ঘণ্টা পর রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ওই পাইলটকে উদ্ধার করে মার্কিন সেনা। ইরানি সেনার চোখে ফাঁকি দিয়ে সেই পাইলটকে ঘরে ফেরানোর ওই অভিযানের প্রত্যেকটি মুহূর্তে ছিল রোমাঞ্চ।
সূত্রের খবর , ইরানের ইসফাহান প্রদেশে দুর্গম পার্বত্য অঞ্চলে ঘণ্টার পর ঘণ্টা কাটান মার্কিন পাইলট। এক পায়ের গোড়ালি মচকে গিয়েছিল। জখম অবস্থাতেই প্রায় সাত হাজার ফুট উঁচুতে পাহাড়ের ফাটলে লুকিয়ে থাকেন তিনি। সেখান থেকে কোনও রকমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাকে উদ্ধার করতে ইরানে ঢোকে মার্কিন সেনা।
ওই দুঃসাহসিক অভিযানের সঙ্গে যুক্ত এক আধিকারিক এই বিষয়ে সবটা খোলসা করেছেন। তিনি জানিয়েছেন , স্থানীয় ভাষা না জানায় ইরানের সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারেননি পাইলট। এরপর তিনি ফোন করায় প্রথমে নিশ্চিত করা হয় সেটা ইরানের পাতা কোনো ফাঁদ কিনা। এরপর সবটা নিশ্চিত হয়েই উদ্ধার অভিযানে যায় মার্কিন সেনা।
এলাকার আশপাশে বৈদ্যুতিক যন্ত্রপাতি সাময়িকভাবে বিকল করে দেওয়ার জন্য ‘জ্যামার’ বসানো হয়। গুরুত্বপূর্ণ রাস্তায় বোমা ফেলে তা বন্ধ করে দেওয়া হয় যাতে সহজে পাহাড়ের কাছে কেউ না পৌঁছোতে পারেন। এমনকি দু’টি ছোট MC-130 বিমান পাঠানো হয়েছিল। এগুলি কম আলোয় কাজ করতে পারে। অবতরণের জন্য অল্প জায়গা পেলেই চলে। এই দুই বিমানে প্রায় ১০০ জন বিশেষ প্রশিক্ষিত মার্কিন কমান্ডো গিয়েছিলেন ইরানে। রাতের অন্ধকারে জখম পাইলটকে উদ্ধার করা হয়।
কিন্তু সেখানেই আসল রোমাঞ্চ।শেষ মুহূর্তে আসে বাধা। উদ্ধারকারী বিমান দুটিই বিকল হয়ে পড়ে। তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তখনই যেকোনো মুহূর্তে ইরানের সেনারা চলে আসতে পারত। এরপরই ঝুঁকি নিয়ে অতিরিক্ত বিমান পাঠানো হয়। যেখান থেকে সকলকে বের করে আনা হয়। ভোরের আলো ফোটার আগেই এই রোমাঞ্চকর দুঃশাসহিক অভিযান সম্পন্ন হয়।আবার একাধিক সূত্রের দাবি , শেষ মুহূর্তে মার্কিন সেনার উপস্থিতি বুঝতে পারায় দুই পক্ষের গুলির লড়াইও চলে।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের