নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ – যত দিন যাচ্ছে, তত পাকিস্তানের মুখোশ টেনে ছিঁড়ে দিচ্ছেন জইশ শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি। এবার তিনি স্পষ্ট জানালেন, “পাক সেনাপ্রধানের নির্দেশে সিঁদুরে খতম জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত ছিলেন জওয়ানরা।" সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে ইলিয়াসকে বলতে শোনা যাচ্ছে, “সেনা সদরদফতর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল সিঁদুরে নিহত জঙ্গিদের শেষকৃত্যে যাতে উচ্চপদস্থ পাক কমান্ডাররা উপস্থিত থাকেন। শহীদদের সম্মান জানাতে জওয়ানদের সেনার পোশাকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। এমনকী কিছু জওয়ানকে সেখানে পাহারার নির্দেশ দেওয়া হয়েছিল সদরদফতর থেকে।"
উল্লেখ্য, পহেলগাঁওতে জঙ্গি হামলার পর পাকিস্তানে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। এর জেরে গুঁড়িয়ে গিয়েছিল জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের বাড়ি। মারা গিয়েছিলেন আজহারের পরিবারের ১৪ সদস্য। এবার এই দাবি স্বীকার করে নিলেন জইশ শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে জইশ শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরির পিছনে দাঁড়িয়ে রয়েছেন সশস্ত্র রক্ষীরা। উর্দু উচ্চারণে জইশ শীর্ষ কমান্ডার বলছেন, “সন্ত্রাসবাদকে কাজে লাগিয়ে দিল্লি, কাবুল ও কান্দাহারের সঙ্গে লড়ে আমরা দেশের সীমান্তকে রক্ষা করেছি। সব কিছু ত্যাগ করার পর ৭ মে মৌলানা মাসুদ আজহারের পরিবার টুকরো টুকরো হয়ে যায় বাহাওয়ালপুরে ভারতীয় সেনার আক্রমণে!"
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...