নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফোকাসে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীরা বঙ্গ সফরে আসছেন। রবিবার সকালে শহরে পা রাখেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং। কলকাতায় পা রেখেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং।
রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বিমানবন্দরের লাউঞ্জেই তার সঙ্গে বৈঠক করেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এই বৈঠকে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি, রাজনৈতিক কৌশল এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে খবর।
পাশাপাশি, রাজ্যের বস্ত্রশিল্প, বিশেষ করে ঐতিহ্যবাহী পাটশিল্প ও টেক্সটাইল সেক্টরের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী। বৈঠকে রাজ্যের বিভিন্ন জুট মিলের ডিরেক্টরদের সঙ্গেও মতবিনিময় করেন গিরিরাজ সিং। শিল্পের পুনরুজ্জীবন, বিনিয়োগ, কর্মসংস্থান এবং কেন্দ্রের সহায়তায় রাজ্যে টেক্সটাইল হাব গড়ে তোলার সম্ভাবনা নিয়েও কথা হয় বলে জানা যায়।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা