নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলন দমন, গণহত্যা সহ একাধিক অভিযোগে ঘোষিত ফাঁসির সাজাকে ‘একতরফা বিচার’ বলে তীব্র নিন্দা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, ভিনদেশের নির্দেশে এই রায় দেওয়া হয়েছে এবং এর ফলে পরিস্থিতি আরও জটিল হবে।
শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। সেই আবহেই সোমবার প্রতিক্রিয়া দেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'যারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে রায় ঘোষণা করল, তাদের অবস্থা খারাপ হবে। পাকিস্তানের নির্দেশে এইসব হয়েছে।' শুভেন্দু অধিকারীর বক্তব্য, ' শেখ হাসিনা শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি একজন উদারচেতা বাঙালি। রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া এবং অবিভক্ত বাংলার ঐতিহ্য রক্ষা করেছেন তিনি।'
বর্তমানে শেখ হাসিনা ভারতের ‘রাজনৈতিক আশ্রয়ে’ থাকায় পরিস্থিতি আরও সংবেদনশীল। মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার তাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে চিঠি দেওয়ার প্রস্তুতি শুরু করেছে। এই প্রসঙ্গে শুভেন্দুর মন্তব্য, 'উনি বৈধভাবে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভারতে রয়েছেন। এর আগে বঙ্গবন্ধু মুজিবর রহমান, দলাই লামাও এভাবে আশ্রয় পেয়েছিলেন।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা