6a241e58794ad_WhatsApp Image 2026-06-06 at 6.47.35 PM
জুন ০৬, ২০২৬ বিকাল ০৬:৫০ IST

পালাবদল হতেই প্রশ্নের মুখে অভিষেকের সাধের ডায়মন্ড হারবার এফসি'র ভবিষ্যৎ

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা -  রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার গঠন করেছে। চলতি বছরে আই লীগ জিতেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। আইএসএল খেলার যোগ্যতা অর্জন করেছে এই দল। এর পরই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের নামে নানা অভিযোগ আসতে থাকে। এই প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।

তৃণমূল ক্ষমতায় থাকাকালীন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট ছিল ডায়মন্ড হারবার। সেখান থেকেই ২০২২ সালে ফুটবলের দুনিয়ায় নতুন রূপে পা রাখে ডায়মন্ড হারবার। আর তার ৪ বছরেই দেশের সবচেয়ে বড়ো লীগে নিজেদের নাম তুলে ফেলল দলটি। কিন্তু ২০২৬ সালে রাজ্যে বিজেপি সরকার গড়ার পর নানা অভিযোগে জর্জরিত ক্লাব। অভিযোগ ওঠে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও। ক্লাবের গঠন ও পরিকাঠামো নিয়ে নানা অভিযোগ উঠেছে। তার জেরেই রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক তদন্ত শুরুর নির্দেশ দিলেন। ক্রীড়ামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ডায়মন্ড হারবার এফসির প্র্যাক্টিসের মাঠ নিয়েও অভিযোগ উঠেছে। তার বক্তব্য, ওই মাঠ অনুমতি ছাড়া ব্যবহার করা হত। পালাবদল হতে প্রশাসনের সাহায্যে সেই মাঠ দখলমুক্ত করা হয়েছে। তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেবে ক্রীড়া মন্ত্রক।

ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, 'ডায়মন্ড হারবারের বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি আমরা। সঠিক নিয়ম মেনে ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে কি না তা নিয়ে অভিযোগ পেয়েছি। পাশাপাশি ক্লাব চালানোর অর্থ কোথা থেকে আসে, কোথায় অর্থ খরচ করা হয় তা নিয়েও অভিযোগ রয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।' ক্রীড়ামন্ত্রী আরও জানান, 'আলোচনার জন্য স্পনসরদের ডাকা হতে পারে। কোথা থেকে ক্লাব চালানোর টাকা আসছে, কীভাবে টাকার জোগান দেওয়া হচ্ছে তা দেখা হবে।' তবে  ক্লাব কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের
জুন ১৯, ২০২৬

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা

ফের ধাক্কা ব্রাজিল শিবিরে! হাইতির বিরুদ্ধেও খেলতে পারবেন না নেইমার
জুন ১৯, ২০২৬

অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের

২০ মিনিটে চার গোলের ঝড়! বসনিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিল সুইৎজারল্যান্ড
জুন ১৯, ২০২৬

বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের

রোনাল্ডোর ব্যর্থতা ঘিরে সমালোচনার ঝড়! ফের আলোচনায় 'ফ্যান' কোহলির পুরনো সতর্কবার্তা
জুন ১৮, ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য

দক্ষিণ কোরিয়ার শিবিরে রহস্যময় ড্রোন! মেক্সিকোর আকাশে গুলি করে নামাল সেনা
জুন ১৮, ২০২৬

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন

মেসি-রোনাল্ডোর জার্সিতে বিশেষ ‘লেগাসি’ ব্যাজ! দুই মহাতারকাকে বিরল সম্মান ফিফার
জুন ১৮, ২০২৬

ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা

গ্যালারি থেকে আলমারি! বিশ্বকাপ উন্মাদনায় হিট আর্জেন্টিনা-ব্রাজিল ডিজাইনার শাড়ি
জুন ১৮, ২০২৬

১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।

রোনাল্ডোকে ঘিরে মেসি-ধ্বনি গ্যালারিতে! বিদ্রুপের মাঝেই পর্তুগালের সমস্যার ব্যাখ্যা দিলেন সিআর৭
জুন ১৮, ২০২৬

কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক

রিচার পর নজরে প্রিয়নাজ! বিশ্বকাপে আরও এক বাঙালি
জুন ১৮, ২০২৬

টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ

৩ বার গড়হাজিরার পর অবশেষে থানায় অরূপ বিশ্বাস! মেসি-কাণ্ডের তদন্তে নতুন মোড়
জুন ১৮, ২০২৬

 বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।

রোনাল্ডোকে ঘিরে প্রশ্ন! কঙ্গোর বিরুদ্ধে হোঁচট খেয়ে বিশ্বকাপ শুরু পর্তুগালের
জুন ১৮, ২০২৬

পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের

হ্যারি কেনের জোড়া গোল! ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ইংল্যান্ড
জুন ১৮, ২০২৬

দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড

অর্থাভাবে বিশ্বকাপে যেতে পারেননি ভোজিনহার মা , ইচ্ছাপূরণে উদ্যোগী মার্কিন প্রশাসন
জুন ১৭, ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা

জার্সিতে চাই দ্বিতীয় তারা! মদ্রিচের ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে চলেছে হ্যারি কেনরা
জুন ১৭, ২০২৬

গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই দলের নজরই বিশ্বকাপের শুরুটা জয়ে করার দিকে

রোনাল্ডোর সামনে ইতিহাস! কঙ্গো ম্যাচেই বিশ্বকাপে অনন্য নজির গড়ার সুযোগ সিআরসেভেনের
জুন ১৭, ২০২৬

ডিআর কঙ্গোর বিরুদ্ধে গোল করলেই বিশ্বকাপের ছয়টি আলাদা আসরে গোল করা প্রথম ফুটবলার হবেন রোনাল্ডো

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...