নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বদলেছে ক্ষমতার সমীকরণ। একসময় একই রাজনৈতিক মঞ্চে লড়াই করা দুই নেতা এখন দুই ভিন্ন শিবিরে। তবুও রাজনৈতিক সংঘাতের আবহের মাঝেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।
সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা শুভেন্দুর সঙ্গে পরবর্তীকালে তার রাজনৈতিক সংঘাত প্রকাশ্য হলেও, নতুন সরকার গঠনের পর সৌজন্যের বার্তা দিতে ভোলেননি তিনি।
তবে শুভেচ্ছাবার্তায় কুণাল একইসঙ্গে তৃণমূলের নির্বাচনী অভিযোগের প্রসঙ্গও টেনে আনেন। তিনি লেখেন, 'ভোটার তালিকা, ভোট মেশিন এবং গণনা লুঠ নিয়ে তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট বক্তব্য আছে। তবে যেহেতু নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী, তাই শুভেচ্ছা থাকল।'
একই পোস্টে নবনিযুক্ত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, উপ-দলনেতা অসীমা পাত্র এবং বিরোধী পক্ষের মুখ্যসচেতক ফিরহাদ হাকিমকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তবে তৃণমূলের আর এক উপ-দলনেতা নয়না বন্দ্যোপাধ্যায়ের নাম সেই তালিকায় না থাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
ইডির জালে মনোরঞ্জন মণ্ডল
বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
স্বার্থের সংঘাত নিয়ে প্রতিবেদন প্রকাশের পর চাপ ও হুমকির অভিযোগ! বিতর্কে সৌরভ ঘনিষ্ঠ সিএবি সদস্য
ফুটবল উন্মাদনার মাঝেই অরূপকে ঘিরে বিজেপির তীব্র কটাক্ষ
ঋতব্রতের সমর্থন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে
আইনজীবীদের অধিকাংশ বিক্ষোভ দেখাতে থাকে আদালতের বাইরে
জিজ্ঞাসাবাদের পর শহরের বুকে ঘুরে বেড়ালেন অরূপ বিশ্বাস
২০ জুন গঙ্গাবক্ষে হতে চলেছে বিশেষ অনুষ্ঠান
যদিও ঠিক কোন বিষয়ে এই তদন্ত সে ব্যাপারে কিছু জানা যায়নি
মমতার বাড়ির দরজা থেকেই ফিরলেন নতুন PSO
মমতা ব্যানার্জীর নিরাপত্তারক্ষী ফিরিয়ে দেওয়ার আর্জি জানান বিধায়করা
বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সিবিআই দফতরে হাজিরা দেন নির্মল ঘোষ
বিরোধী দলনেতা পদে বহাল থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...