নিজস্ব প্রতিনিধি , মালদহ - পারিবারিক বিবাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃত যুবকের নাম আসিফ শেখ (২০)। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানার বড়বাগান এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রের খবর , বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে আসিফের কোনও একটি বিষয় নিয়ে তীব্র কথা কাটাকাটি, বচসা হয়। শুক্রবার সকালে দীর্ঘক্ষণ কোনও সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। সেখানে আসিফকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন পরিবারের সদস্যরা। পরিস্থিতি দেখে মানিকচক থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে দ্রুত মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রতিবেশী আবদুল শেখ বলেন, "বাবা ছেলের পারিবারিক সমস্যা ছিল অনেকদিন থেকেই। রাতে ঝগড়া হয়েছিল তারপরই ঘরে গিয়ে খাটের দড়ি খুলে ফ্যানে ফাঁসি দিয়েছে। শুক্রবার সকালে তাকে মালদহ জেলার মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।"
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের