নিজস্ব প্রতিনিধি , বীরভূম - পারিবারিক অশান্তির জেরে খুন স্ত্রী। ঘটনায় এলাকার মানুষ তড়িঘড়ি মাড়গ্রাম থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রের খবর , রামপুরহাটের মাড়গ্রাম থানার বাসিন্দা মজিবর শেখ আর তার স্ত্রী আয়েশা সিদ্দিকা (৪৫)।পারিবারিক অশান্তির জেরে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। কিছুদিন হল আয়েশা সিদ্দিকার স্বামী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বুধবার সন্ধ্যা নাগাদ তাদের মধ্যে ফের ঝামেলা শুরু হয় আর সেই ঝামেলার জেরেই হাতুড়ি দিয়ে স্ত্রীকে মাথায় আঘাত করে স্বামী। ইতিমধ্যে মজিবর শেখকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্ত মজিবর শেখকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।
স্থানীয় বাসিন্দা আসাফ হুসেফ জানিয়েছেন, "দিন ১৫ হল মজিবর শেখের মাথায় গোল্ডগোল দেখা দিয়েছে। এরজন্য ডাক্তারও দেখিয়েছে। ট্রিটমেন্টের মধ্যেই ছিল সে। কিন্তু কিছুদিন আগে মেয়ের বাচ্ছা হওয়ায় বউ মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর ঠিকমতো ওষুধ খাওয়া হয়না। সেই কারণেই আরও বাড়াবাড়ি শুরু হয়। আয়েশা সিদ্দিকা বুধবার সন্ধ্যাতে পাশের বাড়িতে কাপড় কিনতে যায়, আর তারপরই এরকম ঘটনা ঘটে।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের