নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পার্ক স্ট্রিটে এক নামী হোটেল থেকে উদ্ধার হল এক যুবকের পচাগলা দেহ। শুক্রবার দুপুরে হোটেলের ঘরের বক্স খাটের ভিতর থেকে দেহটি উদ্ধার হয়। যদিও মৃতের পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। তবে মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
সূত্রের খবর, চলতি মাসের ২২ তারিখ রফি আহমেদ কিদওয়াই রোডের ওই হোটেলে চেক ইন করেছিলেন একদল যুবক। ঘরটি বুক করা হয়েছিল অন্য এক নামের পরিচয়ে। তাদের সঙ্গে ছিলেন ওই যুবকও। কিন্তু পরদিন তার সঙ্গীরা রুম থেকে বেরিয়ে গেলেও, যুবক আর ফেরেননি বলে জানা যায়। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার ঘর খুলতেই পচা গন্ধ বের হতে থাকে। এরপরেই হোটেলের কর্মীরা দেখতে পান খাটের ভিতরে পচাগলা দেহ পড়ে রয়েছে।
হোটেল কর্তৃপক্ষের তরফে পুলিশকে খবর দেওয়া হয়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, যুবককে খুন করে খাটের ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল। তবে কিভাবে খুন সেটি এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের