নিজস্ব প্রতিনিধি, কলকাতা – আগেই নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। শুক্রবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন তিনি। যদিও একাধিক শর্তে তাঁর জামিন মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এর আগে তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল আদালত।
এদিন জামিনের শর্ত হিসেবে হাইকোর্ট জানিয়েছে, কলকাতার বাইরে যেতে পারবেন না সুজয়কৃষ্ণ। পাসপোর্ট জমা রাখতে হবে। সপ্তাহে এক দিন তদন্তকারী অফিসারের কাছে সশরীরে হাজিরা দিতে হবে। তদন্তকারী আধিকারিক এবং আদালতের কাছে জমা রাখতে হবে তাঁর মোবাইল নম্বর। এই মামলা সংক্রান্ত কোনও নথি বিকৃত করতে পারবেন না।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-কে। তাঁর বিরুদ্ধে কীভাবে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলা হবে, অযোগ্য প্রার্থীদের তালিকা কোন কোন জায়গায় পাঠাতে হবে, সেই পরিকল্পনা করতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে যেতেন সুজয়কৃষ্ণ। গত ১০ মাস ধরে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে গৃহবন্দি হয়ে বেহালার বাড়িতে ছিলেন ‘কালীঘাটের কাকু’। অবশেষে তা থেকে মুক্তি পেলেন তিনি।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের