নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বেলা বাড়তেই হঠাৎই কেঁপে ওঠে কলকাতা সহ বিস্তীর্ণ জেলাগুলি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। রীতিমত তীব্র কম্পন অনুভব করেন সকলে। ভূমিকম্পের জেরে একাধিক বড় বড় বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে একাধিক দোকানের। তেমনই বসিরহাটে বিরাট ক্ষতি হল এক ব্যক্তির।
সূত্রের খবর , ঘটনাটি বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের কাঁঠাল বেড়িয়া বাজারের। এলাকায় একটি দোকান চালিয়ে সংসার চালাতেন এক গরীব ব্যক্তি। তবে ভয়াবহ ভূমিকম্পের জেরে হঠাৎই পাশের বিল্ডিং থেকে চিলেকোঠার পাঁচিলের বিরাট অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হয় দোকানের মাথার ওপরের অ্যাজবেস্টার। এছাড়াও দোকানের ভেতরে থাকা বেশকিছু যন্ত্রপাতির ক্ষতি হয়েছে। ভেঙে গেছে তার সেলাই মেশিনও। ঘটনায় ভীষণই বিচলিত দোকান মালিক। কিভাবে সবকিছু ঠিক করবেন বুঝে উঠতে পারছেন না।

দোকান মালিক জানিয়েছেন , "দুপুরের দিকে আমার কাছে ফোন আসে। আমিকে বলা হয় আমার দোকান ভেঙে গেছে। আমি এসে দেখি সত্যিই তাই। ভূমিকম্পের জেরে পাশের বিল্ডিং থেকে পাঁচিল ভেঙে আমার দোকান ক্ষতি হয়েছে। আমি জানিনা এবার কি করবি। অর্ডারের অনেক মাল দেওয়ার ছিল। মেশিনটাও নষ্ট হয়ে গেল। কি করব বুঝে উঠতে পারছিনা। অনেক অনেকটা ক্ষতি হয়ে গেল আমার।"

উল্লেখ্য , উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমা সহ গোটা এলাকা ভূমিকম্পে কেঁপে উঠল। বসিরহাটে মহকুমার বিভিন্ন স্থানে কমবেশি ভূমি কম্প অনুভূত হয়।বাদুড়িয়ার রামচন্দ্রপুর গার্লস হাইস্কুলে ভূমি কম্পের আতঙ্কে ছাত্রীরা বাইরে বেড়িয়ে আসতে বাধ্য হয়। এছাড়া বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে ভূমিকম্প অনুভূতি হয়।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের