নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে বড়সড় সাফল্য পেল ইডি। গ্রেফতার আজাদ সহযোগী ইন্দুভূষণ হালদার। তাকে জেরায় উঠে এসছে চাঞ্চল্যকর তথ্য। ৩০০টিরও বেশি জাল পাসপোর্ট তৈরির অভিযোগ তার বিরুদ্ধে।
সূত্রের খবর, পূর্বেই জাল পাসপোর্ট কাণ্ডে ইডি পাক নাগরিক আজাদ মল্লিককে গ্রেফতার করেছিল। এবার তার ফোনের সূত্র ধরেই ইডির জালে ইন্দুভূষণ হালদার। কলকাতার আনন্দপুরে রুবি হাসপাতালের পিছনে পাসপোর্ট অফিসের বাইরেই ছিল ইন্দুভূষণ হালদারের ঘাঁটি। সেখান থেকেই পাক নাগরিক আজাদ মল্লিকের সঙ্গে মিলে জাল পাসপোর্ট তৈরির চক্র চালাতেন তিনি। আজাদ মল্লিকের ফোনে ইন্দুভূষণের নম্বর ‘স্যার’ নামে সেভ করা ছিল, যা থেকেই দুজনের ঘনিষ্ঠ সম্পর্কের সূত্র পায় ইডি।
তদন্তে জানা গেছে, প্রায় ৩০০টি জাল পাসপোর্ট তৈরির মাধ্যমে প্রায় দেড় কোটি টাকা লেনদেনের সঙ্গে জড়িত এই ইন্দুভূষণ। সেই বিপুল অর্থ কোথায় গেল, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজাদ মল্লিক জেরায় স্বীকার করেছেন, প্রতিটি পাসপোর্টের জন্য ইন্দুভূষণ ৫০ হাজার টাকা করে নিতেন। ইডি আগেই আজাদ মল্লিককে গ্রেফতার করেছিল। তাঁর জেরাতেই উঠে আসে ইন্দুভূষণের নাম।
বর্তমানে ইন্দুভূষন ১৮ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতে রয়েছে। এই পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে কাদের কাদের পাসপোর্ট বানিয়ে দিয়েছে তার মধ্যে কতজন বাংলাদেশী নাগরিক আছে সেই সমস্তটাই খতিয়ে দেখছে তদন্তকারীরা। পরবর্তীতে ইন্দুভূষনকে আদালতে পেশ করার সময় সমস্ত বিস্তারিত তথ্য পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের