নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পাটখেতের মাটির নিচে যেন লুকিয়ে ছিল এক ‘গুপ্তধনের সাম্রাজ্য’! আর সেই গুপ্তধনের মালিকানা ঘিরেই তোলপাড় বাদুড়িয়ায়। তৃণমূলের প্রভাবশালী নেতা তথা বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতারের পর তার দেখানো জায়গা থেকে উদ্ধার হল বস্তাভর্তি বিপুল পরিমাণ টাকা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সোমবার রাতে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, দুর্যোগ পীড়িতদের জন্য বরাদ্দ প্রায় চার হাজার সরকারি ত্রিপল বেআইনিভাবে মজুত করে রাখা হয়েছিল তার পার্টি অফিস ও বাগানবাড়িতে। সেই তল্লাশির সময়ই উদ্ধার হয় প্রায় ৮০ লক্ষ টাকা। এরপর আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে নেওয়া হয় তাকে। বুধবার তদন্তের স্বার্থে ধৃত নেতাকে নিয়ে তার বাড়ির সংলগ্ন এলাকায় যায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির অদূরের একটি পাটখেতে সন্দেহজনকভাবে মাটি চাপা দেওয়া বস্তা দেখা গিয়েছিল। খবর পেয়ে তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে দীপঙ্করকে জিজ্ঞাসাবাদ করলে তিনিই সেই জায়গা দেখিয়ে দেন বলে জানা গেছে। এরপরই শুরু হয় মাটি খোঁড়ার কাজ। এক এক করে উদ্ধার হতে থাকে বস্তা ও ট্রলি ব্যাগ। প্রত্যেকটির ভিতরেই ছিল গুচ্ছ গুচ্ছ নোটের বান্ডিল। শুধু টাকা নয়, একাধিক গুরুত্বপূর্ণ নথিও মিলেছে বলে খবর।
উদ্ধার হওয়া বস্তাগুলি কাঁধে করে পাটখেত পেরিয়ে বাইরে নিয়ে আসেন পুলিশ কর্মীরা। সেই দৃশ্য দেখতে এলাকায় ভিড় জমান বহু মানুষ। তদন্তকারীদের অনুমান, উদ্ধার হওয়া টাকার পরিমাণ কয়েক কোটি টাকাও হতে পারে। ঘটনার গুরুত্ব বুঝে বসিরহাট জেলা পুলিশের অতিরিক্ত বাহিনী এলাকায় মোতায়েন করা হয়। ড্রোন উড়িয়ে গোটা পাটখেত খতিয়ে দেখা হচ্ছে, আরও কোথাও টাকা বা নথি লুকিয়ে রাখা হয়েছে কি না তা জানতে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের