নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর মৃতার পরিবারের সঙ্গে দেখা করলেন স্থানীয় বিধায়ক অজয় রায়। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দিনহাটায়। তিনি মৃতার পরিবারের সদস্যদের সমবেদনা জানান ও প্রশাসনের কাছে দ্রুত তদন্তের দাবি তোলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে নিখোঁজ ছিল ১২ বছরের এক নাবালিকা। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও তার কোনও সন্ধান পাননি। পরে সন্ধ্যার দিকে বাড়ির কাছেই একটি পাটক্ষেত থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়।
খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে ওই নাবালিকার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এরপর বৃহস্পতিবার সকালে মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপি বিধায়ক অজয় রায়।
এদিন অজয় রায় বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। প্রকৃত ঘটনা সামনে আনতে পুলিশকে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। যদি এর পিছনে কেউ জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। আমরা চাই পরিবারটি ন্যায়বিচার পাক।”
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের