নিজস্ব প্রতিনিধি , রোম - ৫ দেশ সফরের শেষ পর্বে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘মেলোডি’ চকোলেট উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার রোম পরিদর্শনের সময় মেলোনিকে এই মিষ্টি উপহার দেন তিনি। চকোলেট পেয়ে মোদীকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি হালকা মেজাজের ভিডিও পোস্ট করেন মেলোনি। দুই বিশ্বনেতার এমন শিশুসুলভ আচরণ নেটপাড়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
সূত্রের খবর, মেলোনির নিজস্ব ‘এক্স’ হ্যান্ডল থেকে এই বিশেষ ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাশাপাশি দাঁড়িয়ে মোদি ও মেলোনি হাসিমুখে একটি মেলোডি চকোলেটের প্যাকেট যৌথভাবে ধরে আছেন। ইতিমধ্যেই বহু মানুষ এই ভিডিওটি দেখেছেন। সমাজমাধ্যমে লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এই উপহারের নেপথ্যে মূলত ৩ বছর পুরনো এক মজার ইতিহাস রয়েছে। মোদি ও মেলোনির পদবি মিলিয়ে তৈরি ‘#মেলোডি’ শব্দটির সূত্রপাত প্রায় ৩ বছর আগে। এই বাক্যাংশটি প্রথম ব্যাপক জনপ্রিয়তা পায় ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত সিওপি২৮ (COP28) শীর্ষ সম্মেলনের সময়।
সেই সময় মেলোনি ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটি সেলফি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, 'সিওপি২৮-এ ভাল বন্ধু #মেলোডি।' সেই একটি পোস্টই অনলাইনে মিমের বন্যা বয়ে দিয়েছিল। এর পর ভারত ও ইটালির নেটাগরিকেরা দুই রাষ্ট্রপ্রধানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে নেটমাধ্যমে মজা করতে শুরু করেন। তারা ‘মেলোডি’কে নিজস্ব একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডে পরিণত করেন। নেটাগরিকদের একাংশের দাবি, প্রধানমন্ত্রী মোদি যদি সত্যিই ইচ্ছা করে মেলোনিকে ওই উপহার দিয়ে থাকেন, তাহলে তার হাস্যরস ও কৌতূকবোধ অসামান্য।
এই মিষ্টি উপহার প্রসঙ্গে জর্জিয়া মেলোনি ভিডিওতে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, ‘প্রধানমন্ত্রী মোদি উপহার হিসাবে এনেছেন একটি খুব, খুব ভাল টফি- মেলোডি। উপহারটির জন্য ধন্যবাদ'। অন্যদিকে ভিডিওটি দেখার পর নেটাগরিকদের অনেকেই যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই দুই দেশের প্রধানের ওই রকম শিশুসুলভ আচরণের প্রশংসা করেছেন অনেকে। নেটাগরিকদের একাংশ মন্তব্য করেছেন, ‘আক্ষরিক অর্থেই এর চেয়ে মিষ্টি আর কিছু হতে পারে না'।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের