নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পদ্মশ্রী সম্মানে ভূষিত চিত্রতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অভিনন্দন জানাতে তার বাড়িতে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা।
শনিবার কলকাতায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসভবনে উপস্থিত হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে তার সঙ্গে ছিলেন অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। পদ্মশ্রী প্রাপ্তির জন্য প্রসেনজিৎকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা ও সম্মান জানাতে এই সাক্ষাৎ বলে জানা গেছে। সাক্ষাৎ শেষে বেরিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ' এর সঙ্গে রাজনীতিকে জড়াবেন না। এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যারা পদ্মশ্রী পুরস্কার পান তাদের আমরা সম্মান জানাই। আর এটা আমাদের কাছে খুবই গর্বের একটা বিষয় যে বাংলা থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই সম্মান পাচ্ছেন।'
সুকান্ত মজুমদার আরও বলেন, 'বাংলা চলচ্চিত্র জগতের একজন মহীয়সী বলা যায় বুম্বা দাকে। আর সেই কারণেই ওনাকে সম্মান ও অভিনন্দন জানানো। পদ্মশ্রী প্রদানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যে সম্মানটা ওনাকে দিলেন সেটা আমাদের বাংলার জন্য খুবই গর্বের। শিক্ষা আর চলচ্চিত্র জগতে রাজনীতি করলে সেই জায়গা গুলো আর ঠিক থাকে না।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের