নিজস্ব প্রতিনিধি , বীরভূম - সংসারের অভাব মেটাতে পেটের দায়ে রাজস্থানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন এক যুবক। বেশ কয়েকমাস কাজের পর বাড়িতে ফেরার পথেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। খুনের অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , মৃতের নাম সুকল টুডু। বয়স আনুমানিক ২৬ বছর।বাড়ি বীরভূমের লাভপুরের চৌহাট্টা এলাকার সুবলপুর গ্রামের। কাজের অভাবে দীর্ঘদিন সংসার চালানো দুষ্কর হয়ে উঠেছিল তার। এরপর রাজস্থানে কাজের সন্ধান আসতেই বেশিকিছু না ভেবে চলে যান। ভেবেছিলেন কিছু অর্থ উপার্জন করে সংসারের সকলের মুখে অন্ন তুলে দেবেন। ঘরে একটি পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে তাঁর। সেই ফুটফুটে মেয়ের জন্য কিছু করবেন ভেবেছিলেন। প্রায় ৬ মাস কাজ করে অর্থ জমিয়েছিলেন। সেই অর্থ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকের।
সোমবার বাড়ি ফেরার কথা ছিল যুবকের। রবিবার রাত আটটা নাগাদ কাজ সেরে বাড়ি ফিরছিলেন সুকল। সেখানেই গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা দ্রুত এসে মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। মৃতের পোশাক থেকে ঠিকানা পেয়ে বাড়ির সঙ্গে যোগাযোগ করা হয়।খবর পেতেই কান্নায় ফেটে পড়ে পরিবারসহ প্রতিবেশীরা।
যুবকের মৃত্যুকে দুর্ঘটনা বলে মানতে নারাজ তারা। সকলেই বিস্তারিত তদন্তের আর্জি জানিয়েছে পুলিশের কাছে। কারণ, ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিককে হেনস্থার ঘটনা নতুন নয়। অতীতে বহুবার এই দৃষ্টান্ত মিলেছে। তাই তেমনই আঁচ করছেন পরিবারের সদস্যরা। তবে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে , সত্যি এমন কিছু ঘটলে তা খতিয়ে দেখা হবে।
মৃতের ভাই রঞ্জিত জানিয়েছেন , "আজ সকালে ফোন করে জানানো হয় দাদার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। ঘরে মা , বাবা , বৌদি আর দাদার একটা পাঁচ বছরের মেয়ে আছে। সংসারের অভাবেই রাজস্থানে কাজে গিয়েছিল। বলে গিয়েছিল টাকা নিয়ে ফিরবে। তবে ফেরার পথে নাকি অ্যাক্সিডেন্ট হয়। সংসারের অবস্থা ভাল নয় তাই হাল ধরতে কিছু অর্থ উপার্জন করবে বলে ভেবেছিল। কিন্তু দেখুন ভাল কাজ করতে গিয়ে এইভাবে প্রাণ যায়। ভাইঝিকে আমি কি বোঝাবো বলুন?"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের