নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - জীবনের একের পর এক নির্মম আঘাতে আজ নিঃস্ব, একাকী এক বৃদ্ধ। একমাত্র ছেলে বছরের পর বছর ধরে নিখোঁজ। স্ত্রীকেও হারিয়েছেন দুর্ঘটনায়। মাথার উপর পাকা ছাদ নেই। প্লাস্টিকে ঘেরা ছোট্ট একটি ঘরই এখন তার শেষ আশ্রয়। মাথাভাঙা ১ নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের ছোট কেশড়িবাড়ি এলাকার নীলকান্ত বর্মনের জীবনসংগ্রাম যেন সমাজের সামনে এক কঠিন প্রশ্ন তুলে ধরেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে সংসারের আর্থিক অনটন দূর করতে আসামে কাজের উদ্দেশ্যে পাড়ি দেন নীলকান্ত বর্মনের একমাত্র ছেলে। কিন্তু তারপর থেকেই তিনি নিখোঁজ। বহু খোঁজাখুঁজির পরও তার কোনও সন্ধান মেলেনি। ছেলে নিখোঁজ হওয়ার কয়েক বছরের মধ্যেই জল আনতে গিয়ে স্থানীয় জলঢাকা নদীতে ডুবে মৃত্যু হয় নীলকান্তবাবুর স্ত্রীর। এরপর থেকেই সম্পূর্ণ একা হয়ে পড়েন তিনি। বর্তমানে বার্ধক্যের কারণে আর কোনও কাজ করতে পারেন না। প্লাস্টিকে ঘেরা একটি জরাজীর্ণ ঘরেই কোনওরকমে দিন কাটছে তার। পাশেই রয়েছে কালীরহাট প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবারই অনেক সময় তার একমাত্র ভরসা। স্কুল বন্ধ থাকলে খাবারেরও অনিশ্চয়তা তৈরি হয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই কষ্টের জীবন কাটাচ্ছেন নীলকান্ত বর্মন। ঝড়বৃষ্টি, সাপের ভয় ন্যূনতম বাসযোগ্য পরিবেশের অভাব সত্ত্বেও ওই ঘরেই দিন রাত কাটাতে বাধ্য হচ্ছেন তিনি। তার জন্য স্থায়ী বাসস্থান সহ সরকারি সহায়তার দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।
ঘটনা প্রসঙ্গে প্রতিবেশী দেবেন্দ্রনাথ বর্মনের বক্তব্য,'প্রায় ১৫ বছর ধরে উনি এখানে আছেন। ভাইজি আর কিছু আত্মীয়স্বজন আছে কিন্তু তারা কেউ খোঁজ নেয়না। কোনো জমিজমা কিছুই নেই ওনার। মাঝে মাঝে গিয়ে মিড ডে মিলের খাবার খেয়ে আসেন'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের