নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থায় দীর্ঘদিনের কর্মী সংকট কাটাতে বড়সড় পদক্ষেপের ঘোষণা করল সরকার। চলতি বছরেই প্রায় ১১ হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। শুধু নিয়োগই নয়, এবার বদলে যাচ্ছে নিয়োগের পদ্ধতিও। জেলা-ভিত্তিক ব্যবস্থার পরিবর্তে প্রথমবারের মতো পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এই নিয়োগের পরিকল্পনা করেছে রাজ্য সরকার।
সোমবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চায়েতমন্ত্রী জানান, পর্যাপ্ত কর্মী না থাকায় গ্রামীণ প্রশাসনের বহু কাজ ব্যাহত হচ্ছে। সেই সমস্যা দূর করতেই ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে তার আগে প্রয়োজন পঞ্চায়েত আইনে সংশোধন, কারণ বর্তমানে নিয়োগের দায়িত্ব জেলা স্তরের অধীনেই রয়েছে। আইন সংশোধনের পরই নিয়োগের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে পিএসসির হাতে তুলে দেওয়া হবে।
মন্ত্রী আরও জানান, রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী এক লক্ষ কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই নিয়োগ সেই লক্ষ্যেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। সরকারের দাবি, স্বচ্ছ ও কেন্দ্রীয় নিয়োগ ব্যবস্থার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নিয়ে পঞ্চায়েত প্রশাসনকে আরও শক্তিশালী করা হবে। এদিন বিধানসভায় পঞ্চায়েত পরিচালনায় আর্থিক স্বচ্ছতা আনতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দেন দিলীপ ঘোষ।
মন্ত্রী জানান, নতুন বিলের মাধ্যমে পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতা সীমিত করা হবে। চেকে স্বাক্ষরের দায়িত্ব দেওয়া হবে পঞ্চায়েতের সচিব বা এক্সিকিউটিভ আধিকারিকদের। মন্ত্রীর বক্তব্য, অনেক ক্ষেত্রে প্রধানদের অনুপস্থিতি বা আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসছে। তাই জবাবদিহি নিশ্চিত করতে এই পরিবর্তন আনা হচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের