নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিশিষ্ট অভিনেতা পঙ্কজ ধীরের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। মুম্বইয়ের ইসকন মন্দিরে আয়োজিত হয় অভিনেতার স্মরণসভা। যেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত হন বলিউডের খ্যাতনামা তারকারা। অবশ্যই ভিড় জমান পাপারাজ্জিরা। তাদের ওপরেই বেজায় চটলেন বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ।
অভিনেতার স্মরণসভায় সেই ইসকন মন্দিরে এসেছিলেন হেমা মালিনী, সলমন খান, জ্যাকি শ্রফ-সহ আরও অনেকেই। হঠাৎই ইসকনের অন্দরে প্রবেশ করতে গিয়ে পাপারাজ্জিদের উপর রীতিমতো চটে যান প্রবীণ অভিনেতা জ্যাকি শ্রফ। বলিউড তারকাদের ফ্রেমবন্দি করতে বরাবরই পাগলের মত করতে থাকেন ক্যামেরাম্যানরা। পঙ্কজ ধীরের স্মরণসভায় আসা তারকাদের ছবি ক্যামেরাবন্দি করার জন্যও রীতিমতো হুমড়ি খেয়ে পড়েন তারা। সেখানেই মেজাজ হারিয়ে তাদের বকা দিলেন জ্যাকি।
পাপারাজ্জিদের উদ্দেশ্যে জ্যাকি শ্রফ বলেছেন, "তোমাদের কি বুদ্ধি লোপ পেয়েছে? তোমাদের নিজের পরিবারে এমনটা ঘটলে কেমন লাগত?" বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেছেন, "মাস তিনেক আগেই দেখা হয়েছিল ওর সঙ্গে। সুস্থ ছিল তখনও। ধারাবাহিকে কাজ করছিল। হঠাৎ করেই যে ও এভাবে চলে যাবে বুঝিনি। এই ক্ষতি পূরণ হওয়ার নয়।"
উল্লেখ্য , গত ১৫ই অক্টোবর প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ ধীর। দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। অনেক চেষ্টার পরও শেষরক্ষা করা যায়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মহাভারতে কর্ণের চরিত্রে অভিনয়ের পর বিপুল সাফল্য পেয়েছিলেন। এছাড়াও বহু ছবিতে অভিনয় করেছেন। তার অভিনয় সারাজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে।
২০২৩ সালে কানাডায় নিজের বাড়ির বাইরে গুলিচালনার ঘটনাকে ঘিরে আবারও আলোচনায় উঠে এলেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক ও অভিনেতা গিপ্পি গ্রেওয়াল।
টলিউডের নতুন ছবি ‘অভিমান’ মুক্তির প্রথম দিনেই তৈরি হয়েছে বিতর্ক।
শাহিদ কাপুর, রাশ্মিকা মন্দানা ও কৃতি শ্যানন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ককটেল ২’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে।
কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ হয়েছে
মেট গালা ২০২৬-এ অংশ নিতে নিউ ইয়র্ক যাওয়ার সময় তার টিমের কাছে থাকা প্রায় ১.৩৫ কোটি টাকা মূল্যের দুটি হিরে ও পান্নাখচিত কানের দুল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।
অভিনেত্রী প্রীতি জ়িন্টার অভিযোগ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার মুখাবয়ব, নাম ও পরিচয় ব্যবহার করে এআই-নির্মিত একাধিক কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা তার অনুমতি ছাড়াই তৈরি ও প্রচার করা হচ্ছে।
ছবিতে মেয়ের অভিনয় দেখে যেমন উচ্ছ্বাস প্রকাশ করেন মধুমন্তী, তেমনই মা-মেয়ের সাজপোশাকের তুলনা টেনে সমালোচনার ঝড়ও ওঠে নেটমাধ্যমে।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে প্রবাহ নন্দী নিজের অবস্থান তুলে ধরার কয়েক দিনের মধ্যেই বারুইপুর আদালতে গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা দায়ের করেছেন দেবলীনা।
অনুরাগ কাশ্যপ তার জীবন ও কর্মজীবন নিয়ে একটি বই প্রকাশের ঘোষণা হতেই সেই প্রসঙ্গেই সামনে এসেছে এক পুরনো ঘটনার উল্লেখ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা