নিজস্ব প্রতিনিধি , হুগলী - একমাসও বাকি নেই বাংলার বিধানসভা নির্বাচন শুরু হতে। এই আবহে প্রচারের ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী উভয় শিবির। এই আবহে প্রচারে গিয়ে বুথে ভোটারদের আচরণ নজরদারির ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বিতর্কে জড়ালেন চুঁচুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তার করা মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।
চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে গিয়ে অসিত মজুমদারের করা মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মঞ্চ থেকে অসিত মজুমদার বলেন, ' যারা আমাদের পোলিং এজেন্ট হবেন, শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোথায় যাচ্ছে। আঙুলটা নীচে আসছে, নাকি উপরের দিকে যাচ্ছে। আর আঙুল দেখে বিকেলে যখন জমা দিতে যাবেন, বলে দেবেন দাদা এই বুথে এত ভোটে জিতছি।'
তৃণমূলের বিদায়ী বিধায়ক আরও বলেন, ' আমার ৩৬১টা বুথ, ৩৬১টা বুথের প্রতিটা বুথে ঘাসের উপর জোড়া ফুল পতপত করে উড়বে, আর দেবাংশুর জয়যাত্রা অব্যাহত থাকবে।' অসিত মজুমদারের এই মন্তব্য ঘিরে নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা ও গোপনীয়তা নিয়ে উঠছে প্রশ্ন। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে ওঠে। বিরোধীদের অভিযোগ, এটি ভোটারদের গোপনীয়তা লঙ্ঘনের ইঙ্গিত এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...