নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বিজেপি দুষ্কৃতীদের হাত-পা ভেঙে ঘর ঢুকিয়ে দেওয়ার হুমকি দিলেন তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রাজনগরে। দুই দলের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে তাঁতিপাড়া উচ্চ বিদ্যালয় যাওয়ার রাস্তায় একটি গেট নির্মাণ করা হয়েছিল। দু’দিনের মধ্যে সেখানে টাঙানো পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা হয়। ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেছে শাসকদল।

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার এলাকায় তৃণমূলের উদ্যোগে একটি মিছিল সংগঠিত হয়। সেই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুকুমার সাধু অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে সুকুমার সাধু জানান, 'স্বামী বিবেকানন্দ যুব সমাজের অনুপ্রেরণা। সেই আদর্শকে অপমান করে কুৎসিত রাজনীতি করছে বিরোধীরা। ২০২১ সালেও এমন ঘটনা ঘটেছিল। আমাদের উন্নয়নের অগ্রগতি সহ্য করতে না পেরেই এই চক্রান্ত। ২৬-এর নির্বাচনেই মানুষ তার জবাব দেবে'।
অন্যদিকে রাজনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ গড়াই জানান, 'এই ঘটনার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। তৃণমূলই রাজনৈতিক উদ্দেশ্যে পরিস্থিতি অশান্ত করেছে। যুব দিবসকে সামনে রেখে বিজেপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। আমরা এমন নোংরা রাজনীতি করি না'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের