নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল। এই রাজনৈতিক টানাপড়েনের মাঝেই সোমবার কালীঘাটের বাসভবনে জরুরি বৈঠক ডেকেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বরানগর-সহ একাধিক পুরসভার পুরপ্রধান ও কাউন্সিলদেরও ডাকা হয়েছিল। দল ধরে রাখার এই মরিয়া চেষ্টার মাঝেই অনুপস্থিত ছিলেন বেশ কয়েকজন। ঘটনাটি ঘিরে ঘাসফুল শিবিরের অন্দরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
সদ্য সমাপ্ত নির্বাচনের পর ব্যারাকপুর ও সংলগ্ন এলাকার রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। বরানগর ও বেলঘড়িয়া মিলিয়ে শাসকদলের মোট ৩৮ জন কাউন্সিলর আছেন। তাদের মধ্যে ৫ জনই নেত্রীর এই গুরুত্বপূর্ণ বৈঠকে যাননি। অনুপস্থিতদের তালিকায় রয়েছেন বরানগর পুরসভার উপ-পুরপ্রধান তথা বর্ষীয়ান নেতা দিলীপ নারায়ণ বসু। তিনি এলাকায় দীর্ঘদিনের দাপুটে সংগঠক হিসেবে পরিচিত। তার অনুপস্থিতি দলের অন্দরে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।
শুধু তিনি নন, তার অত্যন্ত বিশ্বস্ত ছায়াসঙ্গিনী তথা ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঊষা বেরাও এই বৈঠকে যাননি। এছাড়া তালিকায় আছেন বরানগরের আরেক কাউন্সিলর অনিন্দ্য চৌধুরী। তার বিরুদ্ধে এলাকায় একাধিক দুর্নীতি ও নারীঘটিত কেলেঙ্কারির মারাত্মক অভিযোগ রয়েছে। অন্যদিকে, নিবেদিতা ও গৌর জানা নামে দুই কাউন্সিলরও বৈঠকে অনুপস্থিত ছিলেন। তারা নিজেদের বাড়িতে না থাকার ওজুহাত দিয়ে কালীঘাটের ডাক এড়িয়ে গেছেন।
তৃণমূলের অন্দরে এখন কান পাতলে অন্য এক জল্পনা শোনা যাচ্ছে। জনপ্রতিনিধিরা মূলত নিজেদের সম্পত্তি বাঁচানোর লোভে বিজেপির দিকে ঝুঁকছেন। রাজ্যে ক্ষমতার হাতবদল হওয়ার পর থেকেই পরিস্থিতি বদলেছে। বহু নেতার বেআইনি সম্পত্তি ও কাটমানির খতিয়ান নিয়ে তদন্তের তোড়জোড় শুরু করেছে প্রশাসন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে নিজেদের কোটি কোটি টাকার সম্পত্তি ও ব্যবসা বাঁচাতে চাইছেন অনেকে।
সেই কারণেই কি তারা দলনেত্রীর শেষ মুহূর্তের বৈঠকে অনুপস্থিত থাকলেন? তারা কি তবে গেরুয়া শিবিরের সঙ্গে তলে তলে যোগাযোগ রেখে দলবদলের স্পষ্ট ইঙ্গিত দিলেন? তা নিয়ে জোর জল্পনা চলছে। এর আগে অর্জুন সিংয়ের মতো দাপুটে নেতারা বারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের ক্ষমতা কেড়ে নিয়েছিলেন। বরানগরের এই ৫ কাউন্সিলরও সেই একই পথে হেঁটে পুরবোর্ড ভাঙার প্রস্তুতি নিচ্ছেন কি না, এখন সেটাই দেখার।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের